1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২০ পূর্বাহ্ন
৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী যুবদল নেতার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

তারাগঞ্জে বাড়িতে ডাকাতি নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট

  • আপডেট হয়েছে : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১১২ বার পড়া হয়েছে

এম এ শাহীন,রংপুরঃ

রংপুরের তারাগঞ্জ উপজেলায় একটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দলের সদস্যরা ওই বাড়ি থেকে নিয়ে গেছে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার।

ঘটনাটি ঘটেছে উপজেলার ২নং কুর্শা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের পলাশবাড়ী সেনপাড়া গ্রামের মৃত কৃষ্ণ চন্দ্র সেনের(সাবেক ইউপি সদস্য) বাড়িতে।

জানা গেছে, রবিবার (২৭ জুলাই) দিবাগত রাতে অন্যান্য দিনের ন্যায় ওই দিন রাতেও বাড়ির দরজা লাগিয়ে বাড়ির সদস্যরা ঘুমিয়ে পরেন। গভীর রাতে ডাকাত দলের সদস্যরা ঘরের দরজা ভেঙে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে যায়।

মৃত কৃষ্ণ চন্দ্র সেনের ভাতিজা সঞ্জিত সেন বলেন, ‘আমরা বাড়িতে ঘুমিয়ে পরলে ডাকাত দলের সদস্যরা আমাদের বাড়িতে এসে নগদ অর্থ ও স্বর্নালঙ্কার নিয়ে যায়। আমি সকালবেলায় ঘুম থেকে উঠে ঘরের দরজা খোলা দেখে ঘরের বাইরে এসে দেখি সবকটি ঘরের দরজাই ভাঙা। নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ মোট ২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।’

পার্শ্ববর্তী এলাকার বাসিন্দা আঃ রহিম বলেন, ‘কয়েক দিন থেকে আমাদের তারাগঞ্জ উপজেলায় চুরির ও ডাকাতির হার বেড়ে গেছে। আমরা খুবই উদ্বিগ্ন আছি।’

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ ফারুক বলেন, ‘আমরা ডাকাতি যাওয়া জিনিসপত্র উদ্ধারের চেষ্টা করছি। আইন-শৃঙ্খলা উন্নয়নকল্পে আজ থেকে তারাগঞ্জ উপজেলায় পনেরোটি চেক পোষ্ট বসাবো।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!