1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী যুবদল নেতার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

গোবিন্দগঞ্জে সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টা থ্রী হুইলার উল্টে নিহত ১ : আহত ১

  • আপডেট হয়েছে : শনিবার, ২৬ জুলাই, ২০২৫
  • ১১১ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বৈরাগীর হাট তদন্ত এলাকায় কামদিয়া ইউনিয়নের কামদিয়া-পাঁচবিবি সড়কে শাইলট্রি ব্রীজ সংলগ্ন এলাকায় শুক্রবার (২৫ জুলাই) রাতে ডাকাতির উদ্দেশ্যে ৫/৭ জনের একদল ডাকাত গাছ কেটে সড়কে ফেলে রাখে। এসময় দ্রুতগতিতে আসা একটি আম বোঝাই থ্রী হুইলার উল্টে গেলে ঘটনাস্থলেই হেলপার সাকিবুল ইসলাম (১৪) নিহত  ও ড্রাইভার আহত হয়েছে।

নিহত সাকিবুল নওগাঁ জেলার গাংগুরিয়া থানার সারাইগাছি গুচ্ছগ্রামের মৃত সেলিম মিয়ার ছেলে। এঘটনায়  গুরুতর আহত হয় গাড়ি চালক  রাশেদুন্নবী ওরফে মেহেদী হাসান (১৬)। সে একই এলাকার নজরুল ইসলামের ছেলে। আহত গাড়ি চালককে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

গোবিন্দগঞ্জ বৈরাগীর হাট তদন্ত সূত্রে জানা যায়, শুক্রবার রাত প্রায় ১টার দিকে পাঁচবিবি-কামদিয়া সড়কের শাইলট্রি ব্রীজের একদল দুবৃর্ত্ত ডাকাতির উদ্দেশ্যে সড়কের ধারে একটি গাছ কেটে ফেলে রাখলে পাঁচবিবি দিক থেকে আসা একটি আমবোঝাই চলন্ত থ্রী হুইলার পিকাপ ফেলে রাখা গাছের সাথে ধাক্কা লেগে উল্টে গিয়ে যায়। এসময় হেলপার সাকিবুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হয়। তারা নওগাঁ পত্নীতলা এলাকার আমের ভাড়া নিয়ে সারাইগাছি থেকে রংপুরের উদ্দেশ্যে যাচ্ছিল। আহত চালকের ডাক চিৎকারে স্থানীয় অজ্ঞাতনামা লোকজন ঘটনাস্থলে এগিয়ে আসলে ৯৯৯ এর মাধ্যমে গোবিন্দগঞ্জ থানা পুলিশকে খবর দিলে বৈরাগীর হাট তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টরসহ সঙ্গীয় পুলিশ ফোর্স ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!