1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১২ অপরাহ্ন
৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী যুবদল নেতার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

গাইবান্ধা জেলা পুলিশ বিশেষ অভিযানে ৩২ জন গ্রেফতার

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ৩৮০ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধা জেলা পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩২ জন গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সুপারের নির্দেশক্রমে বুধবার (২৩ জুলাই) গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন থানা এলাকায় বিশেষ অভিযানে পরিচালনা করে নিয়মিত মামলার ১২ জন, ১৫১ ধারায় ১ জন এবং গ্রেফতারী পরোয়ানা মূলে ১৯ জনসহ মোট ৩২ জনকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার (২৪ জুলাই) সকালে জেলা পুলিশ ফেসবুক পেজ সূত্রে জানা যায়, পুলিশ সুপার নিশাত এ্যঞ্জেলার নির্দেশনায় জেলার ৭টি থানায় একযোগে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের লক্ষ্য ছিল এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং অস্থিতিশীলতা প্রতিরোধ করা।

‎অভিযানে গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে রাজনৈতিক ব্যক্তি যারা আওয়ামী লীগ ও সহযোগী নেতাকর্মী রয়েছেন। গ্রেফতারকৃত হলেন, গাইবান্ধা পৌরসভার ৩নং ওয়ার্ড যুবলীগ সভাপতি আসাদুজ্জামান তারা (৪৮), সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম (৪৫), সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সদস্য গোলাম শাহরিয়ার বিদ্যুৎ (৩৪), পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জান্নাতুল নবী রিপন মাস্টার (৪৮), সাঘাটা পদুমশহর ইউনিয়ন আওয়ামী লীগ কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আঃ রহমান (৪২), একই উপজেলার ভরতখালী ইউনিয়ন আওয়ামী লীগ সহ-সভাপতি শ্রী মানিক কর্মকার (৬০), গোবিন্দগঞ্জ পৌর ছাত্রলীগ যুগ্ম আহবায়ক মেহেদী হাসান শাওন (২৫), সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি বুলেট প্রধান (৪০), একই ওয়ার্ডের সাধারণ সম্পাদক সুজন মিয়া (৩৬) ও একই উপজেলার জুমারবাড়ী ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আঃ মোত্তালেব বাবু (৫৫)সহ মোট ৩২ জন।

‎জেলা পুলিশের মিডিয়া সেল থেকে জানানো হয়, জননিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!