1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী যুবদল নেতার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ

কিন্ডারগার্টেন শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ না রাখায় গাইবান্ধায় প্রতিবাদ ও মানববন্ধন

  • আপডেট হয়েছে : বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ৭৪ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ এ কিন্ডারগার্টেনের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ না রাখায় গাইবান্ধায় প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সেইসাথে এ দাবীতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

বুধবার (২৩ জুলাই) সকালে গাইবান্ধা শহরের গানাসাস মার্কেটের সামনে কিন্ডারগার্টেন ঐক্য পরিষদ গাইবান্ধা জেলা শাখার আয়োজনে এ প্রতিবাদ ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন থেকে ‘জুলাই বিপ্লবের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই, শিক্ষা একটি অধিকার, অনুগ্রহ নয়’সহ বিভিন্ন স্লোগান দেয়া হয়। এতে জেলার বিভিন্ন উপজেলার কিন্ডারগার্টেন শিক্ষকরা মানববন্ধনে অংশ নেয়। কর্মসূচিতে ঢাকার মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় শোক প্রকাশ করা হয়।

প্রতিবাদ ও মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের জেলা সভাপতি মো. আবেদ আলী, সাধারণ সম্পাদক মকবুল হোসেন, মো. সোলায়মান হোসেন, রেজাউন্নবী সরকার, পরিচালক মো. এনামুল হক নয়ন, প্রধান শিক্ষক আবু সুফিয়ান মো. টিপু, শিক্ষক অনিমেশ কুমার রায়, জুয়েল রানা মৃধা বাবু, গোলাম রব্বানী, নাহিদ হোসেন খান, হাফেজ আব্দুর সাফি ও তন্বী দাস প্রমূখ।

বক্তারা বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় হতে গত ১৭ জুলাই প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠানের তারিখসহ একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়া বেসরকারি প্রতিষ্ঠান ও কিন্ডারগার্টেন শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে পারবে না। বৈষম্যহীন বাংলাদেশে এ ধরনের বৈষম্যমূলক সিদ্ধান্ত কোনক্রমেই মেনে নেওয়া যায় না। আমরা এ সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

বক্তারা আরো হুঁশিয়ারী উচ্চারণ করে বলেন, অবশ্যই সারাদেশের সবধরণের শিক্ষাপ্রতিষ্ঠানকে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিতে হবে। অন্যথায় পরীক্ষা বাতিল করতে হবে। কোনো ক্রমেই বৈষম্যমূলক সিদ্ধান্ত মেনে নেওয়া যাবে না। সারাদেশের সরকারি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেনের পঞ্চম শ্রেণির ছাত্রছাত্রীদের পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার দাবী জানান।

শেষে অংশগ্রহণকারীরা ব্যানার ও প্লাকার্ড হাতে পদযাত্রা করে জেলা প্রশাসকের সামনে সমবেত হয়। সেখান থেকে একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা বরাবর একটি স্মারকলিপি জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ-এর হাতে তুলে দেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!