1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
১লা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৬শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামের সঙ্গে প্রধান উপদেষ্টার ফোনালাপ এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান গাইবান্ধায় কুড়ালের আঘাতে জর্জ কোর্টের মুহুরী নিহত, এলাকায় চাঞ্চল্য সবার এমপি হতে চাই: সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে অধ্যাপক নজরুল ইসলাম (লেবু মওলানা) পলাশবাড়ীতে নবনির্বাচিত এমপির শুভেচ্ছা বিনিময়- সাংবাদিক ফেরদাউস মিয়াকে ফুলেল সম্মান গাইবান্ধায় পাঁচটির মধ্যে ৪ টিতে জামায়াত ১টিতে বিএনপি’র প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত গাইবান্ধা-৩ আসনে বেসরকারীভাবে জামায়াতে ইসলামীর নজরুল ইসলাম লেবু বিজয়ী

পলাশবাড়ী থানা বিএনপি’র সাবেক সফল সভাপতি আব্দুল হাদী’র দাফন সম্পন্ন

  • আপডেট হয়েছে : বুধবার, ১২ জুলাই, ২০১৭
  • ৬১ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গাইবান্ধার পলাশবাড়ী থানা শাখার সাবেক সভাপতি ও চার দলীয় ঐক্যজোট আহবায়ক এবং অন্যতম ত্যাগী নেতা পলাশবাড়ী সদর ইউনিয়নের সাবেক জনপ্রিয় চেয়ারম্যান আব্দুল হাদী সরকার (৬৩) আকস্মিক হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে সদরের উদয়সাগর গ্রামের নিজ বাড়ীতে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি বৃদ্ধা মা, দুই ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজন,পাড়া-প্রতিবেশী, দীর্ঘ রাজনৈতিক জীবনে সকল শ্রেণী পেশার সহযোদ্ধা-সহকর্মী ও শুভাকাঙ্খীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার বাদ যোহর গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে সদরের ঐতিহ্যবাহী এস.এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক ও সাধারণ সম্পাদক মাহমুদুল নবী টিটুল, জেলা বিএনপি নেতা সাইফুল ইসলাম সাজা, সাবেক এমপি ও উপজেলা আওয়ামীলীগ সাবেক সভাপতি আলহাজ্ব তোফাজ্জল হোসেন সরকার, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবু বকর প্রধান, সহ-সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য জাহাঙ্গীর আলম বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার প্রধান বিপ্লব, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রহমান সরকার, পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাওছার মোঃ নজরুল ইসলাম, সাদুল্লাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইদুর রহমান মুন্সী, জেলা ও উপজেলা বিএনপিসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দর বিপুল সংখ্যক মুসুল্লির উপস্থিতিতে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন সম্পন্ন করা হয়। সদরের উদয়সাগর গ্রামের মরহুম নিজাম উদ্দিনের বড় ছেলে আব্দুল হাদী সরকার মৃত্যুর আগে ডায়াবেটিস ও সম্প্রতি তিনি প্যারালাইস্ট রোগে ভুগছিলেন। সদরের এস.এম পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটি ও মহিলা ডিগ্রী কলেজ পরিচালনা পর্ষদের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল হাদীর আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে। এছাড়াও জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী, আওয়ামীলীগ, বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় নানা সংগঠনের নেতৃবৃন্দ তার বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ শোক-সন্তোপ্ত পরিবারের প্রতি পৃথক বিবৃতিতে গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!