1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী যুবদল নেতার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

গোবিন্দগঞ্জ অপহ্নত কিশোরী উদ্ধারে গিয়ে হামলার শিকার র‌্যাব ফাঁকা গুলি : অপহরণকারীসহ ২ সহযোগী আটক

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫
  • ১০৪ বার পড়া হয়েছে

খরববাড়ি ডেস্কঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে অপহ্নত কিশোরী শারিয়া মোসতারিনকে (১৩) উদ্ধার ও অপহরণকারী লিয়ন বাবুকে (২২) গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার হয়েছেন র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের সদস্যরা। এসময় অপহরণকারীর স্বজন ও তার সহযোগীদের হামলাসহ ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় র‌্যাবের ৫ থেকে ৭ জন সদস্য আহত হয়েছেন। পরে ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়াসহ ঘটনাস্থল থেকে অপহরণকারী লিয়ন বাবু ও তার ২ সহযোগীকে আটক করে র‌্যাব-১৩।

বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত পৌনে ১০টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আটক অপহরণকারী লিয়ন বাবু। সে উপজেলার চাঁদপুর (পূর্বপাড়া) গ্রামের মো. নান্নু মিয়ার ছেলে। গত ১১ জুলাই দুপুরে লিয়ন বাবু উপজেলার গুমানিগঞ্জ ইউনিয়নের কুড়িপাইকা গ্রামের শাহীন মিয়ার স্কুল পড়ুয়া ১৩ বছরের কিশোরী মেয়ে শারিয়া মোসতারিনকে অপহরণ করে। এ ঘটনায় অপহ্নত কিশোরীর পরিবারের পক্ষ থেকে ওইদিন রাতেই গোবিন্দগঞ্জ থানায় একটি অপহরণের মামলা দায়ের করেন।

এ বিষয়ে র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের নায়েব সুবেদার মো. নওশের আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি টিম নয়াপাড়া গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে অপহ্নত কিশোরী ও অপহরণকারী লিয়ন বাবুকে গ্রেফতার করে। এসময় স্বজন ও বাড়িতে থাকা লোকজনসহ তার সহযোগীরা সংঘবদ্ধ হয়ে প্রথমে ইটপাটকেল নিপে এবং পরে র‌্যাবের ওপর হামলা চালিয়ে অপহরণকারী লিয়ন বাবুকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। হামলার ঘটনায় র‌্যাবের ৫ থেকে ৭ জন সদস্য আহত হয়েছেন। পরে ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়াসহ ঘটনাস্থল থেকে অপহরণকারী লিয়ন বাবুর সহযোগীকে আটক করা হয়।

তিনি আরো জানান, উদ্ধার করা অপহ্নত কিশোরী ও অপহরণকারী প্রধান আসামি লিয়ন বাবুসহ তার ২ সহযোগীকে গোবিন্দগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া আহত র‌্যাব সদস্যদের উদ্ধার করে হাসপাতালে ভর্তির পর প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আটকের পর আসামীদের প্রাথমিক চিকিৎসা শেষে থানায় হস্তান্তর করেছে র‌্যাব। উদ্ধার হওয়া ভিকটিম ও আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে শুক্রবার সকালে তাদের আদালতে হাজির করা হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!