1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
কারাগারে অসুস্থ অবস্থায় মেডিকেলে মৃত্যু পলাশবাড়ী উপজেলা আ’লীগ সভাপতি লিপন সরকারের দাফন সম্পন্ন নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি

পলাশবাড়ীতে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা ও স্মৃতিচারণ

  • আপডেট হয়েছে : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ২২৩ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ীতে ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে আলোচনা সভা এবং জুলাইয়ের গল্প বলা ও স্মৃতিচারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (১৬ জুলাই) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতি করেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলম।  উপজেলা একাডেমিক সুপারভাইজার আলমগীর হোসেনের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ জুলফিকার আলী ভূট্টো, উপজেলা কৃষি অফিসার ফামেতা কাওসার মিশু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবিএম নকিবুল হাসান, উপজেলা জামায়াত ইসলামীর আমীর কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, আদর্শ ডিগ্রী কলেজ এর অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) গোলাম মোস্তফা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাসুদ রানা শেখ,সামির হোসেন প্রমুখ। এসময় শহীদ পরিবারের সদস্যরা ছাড়াও উপজেলা প্রশাসনের অপরাপর দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শুরুতেই জুলাই শহীদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন এবং জুলাই শহীদগণের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। শেষে জুলাই শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দো’আ পরিচালনা করা হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!