1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী যুবদল নেতার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

আমা‌দের একমাত্র পক্ষ জনগণ -ড. মাহমুদুর রহমান

  • আপডেট হয়েছে : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ২৯৪ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টারঃ

রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ পুরনো হলেও, ‘আমার দেশ’ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান ব‌লে‌ছেন আমা‌দের একমাত্র পক্ষ জনগণ। তিনি বলেন, আমরা সত্য বলি, তাই একেক সময় একেক দল আমাদের ওপর বিভিন্ন লেবেল লাগায়। ফ‌্যা‌সিস্ট আওয়ামী লীগ সরকার একসময় আমাদের বিএনপির মুখপত্র বলেছে, এখন বিএনপি আমাদের জামায়াতের মিডিয়া বলছে।
বুধাবার রাজশাহীর অলকার মো‌ড়ে এ‌সো‌শি‌য়েশন ভব‌নে অনু‌ষ্ঠিত রাজশাহী ও রংপুর বিভাগের বিভাগীয় প্রতি‌নি‌ধি স‌ম্মেল‌নে উপ‌স্থিত সাংবাদিকের এসব কথা বলেন তিনি। মাহমুদুর রহমান আরও বলেন, আমরা কোনো রাজনৈতিক দলের মুখপত্র নই। সাংবাদিক হিসেবে আমাদের দায়িত্ব সত্য তুলে ধরা। আর এ কারণেই নানা রকম হুমকি, বাধা ও রাজনৈতিক ট্যাগের সম্মুখীন হতে হয়।
তিনি দৃঢ়ভাবে বলেন, আমি সত্যের কাছে কখনও মাথা নত করিনি, করবও না। একমাত্র আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করিনি, করবও না। যারা সত্য প্রকাশে ভয় পায়, তারা কখনও প্রকৃত সাংবাদিক হতে পারে না।

সম্মেলনে অংশ নেওয়া সাংবাদিকদের সঙ্গে তথ্য যাচাইয়ের প্রক্রিয়া, অনুসন্ধানী সাংবাদিকতার গুরুত্ব ও সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে আলোচনা হয়। মাহমুদুর রহমান জানান, সরকারিভাবে বন্ধ হওয়ার পর ‘আমার দেশ’ আবারও পাঠকের সামনে ফিরে এসেছে এবং আগের মতোই নির্ভীকভাবে সংবাদ পরিবেশন অব্যাহত রেখেছে।

তিনি সাংবাদিকতার স্বাধীনতা রক্ষায় সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!