1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৩ অপরাহ্ন
৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী যুবদল নেতার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ‎দুলু কেবিনেট মন্ত্রী হওয়ায় লালমনিরহাটে বইছে আনন্দের জোয়ার, জেলা জুড়ে মিষ্টি বিতরণ প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

গোবিন্দগঞ্জের হ্যাকার চক্রের অন্যতম প্রধান পলাশসহ ৪ জন আটক

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ২৪৫ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের উত্তরপাড়া গ্রামে সেনাবাহিনীর বিশেষ অভিযানে দেশের আলোচিত হ্যাকারচক্রের অন্যতম প্রধান পলাশ রানাসহ ৪ জনকে আটক করা হয়েছে। অভিযানে বিপুল পরিমাণ মোবাইল সিম কার্ড, অত্যাধুনিক মোবাইল ফোন, একটি ড্রোন, নগদ অর্থ ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৪ জুলাই) রাত থেকে শুরু করে মঙ্গলবার (১৫ জুলাই) দুপুর ২টা পর্যন্ত চলা অভিযানে গাইবান্ধা সেনা ক্যাম্পের মেজর ইনজামামুল আলম-এর নেতৃত্বে ক্যাপ্টেন ইকারাম হোসেন, ওয়ারেন্ট অফিসার রাকিবুল আলম, সার্জেন্ট সাইদুর রহমান, থানার এসআই মোমিনুল ইসলামসহ সঙ্গীয় পুলিশ ফোর্স ও সেনাবাহিনীর অন্যান্য সদস্যরা প্রচন্ড ভারী বৃষ্টির মধ্যেও সাহসিকতার সাথে পরিচালনা করা হয়।

উপজেলার তালুককানুপুর এবং দরবস্ত ইউনিয়নে এ অভিযান চালিয়ে হ্যাকেরচক্রের মাস্টার মাইন্ড তালুককানুপুর ইউনিয়নের তালুকানুপুর গ্রামের ইউনুস আলীর ছেলে পলাশ রানা, একই গ্রামের আবু বক্করের ছেলে সুমন মিয়া, নারিচাগাড়ী গ্রামের সাবলু মিয়ার সাইদুল, তাজপুর গ্রামের ইউপি সদস্য আবু সাইদ লিটনকে গ্রেফতার করে। এসময় পলাশ সুমন সাইদুল-এর নিকট থেকে ৮৩৮টি বিভিন্ন ফোন কোম্পানীর সীম কার্ড, ১৭টি মোবাইল ফোন, নগদ ৫৬ হাজার ১শ’ টাকা, ১টি সিসি ক্যামেরা, ১টি ক্যামেরা যুক্ত পেন, ১টি ড্রোন, ১টি ল্যাপটপ এবং ইউপি সদস্য আবু সাইদ লিটনের বাড়ীতে তল্লাশি চালিয়ে দু’টি দেশীয় অস্ত্র ছোড়া, মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত হ্যাকারদের মামলার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!