1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
কারাগারে অসুস্থ অবস্থায় মেডিকেলে মৃত্যু পলাশবাড়ী উপজেলা আ’লীগ সভাপতি লিপন সরকারের দাফন সম্পন্ন নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি

পলাশবাড়ীতে ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের নির্বাচনী প্রচারণার লক্ষ্যে যুবদলের মতবিনিময়

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ২৪৩ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়ন ১নং ওয়ার্ড যুবদলের উদ্যোগে আগামী জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে কাজ করার লক্ষ্যে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের নিমিত্তে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ জুলাই) বিকেলে তেকানী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সাবেক ইউপি সদস্য মোনতাজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথিরব বক্তব্য রাখেন পলাশবাড়ী উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক মো. সাগর সরকার মিনু।  প্রধান বক্তার বক্তব্য রাখেন কিশোরগাড়ী ইউনিয়ন যুবদল সভাপতি জিয়াউর ইসলাম জিয়া। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কিশোরগাড়ী ইউনিয়ন যুবদল সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম। আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন পলাশবাড়ী পৌর শ্রমিক দলের আহবায়ক মো. রাজু মিয়া। এসময় জামিল, সুলতান, মারুফ হাসান, হাসানুরসহ ইউনিয়ন ও ওয়ার্ড যুবদল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে প্রদত্ত রাষ্ট্র কাঠামো বিনির্মাণে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় নেতাকর্মীদেরকে জনগণের পাশে থাকার উদাত্ত আহব্বান জানিয়ে বক্তরা বলেন, সন্ত্রাস-চাঁদাবাজ-দখলদার-দূর্ণীতিমুক্ত সুশৃংখল একটি রাষ্ট্র গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি আগামী জাতীয় নির্বাচনে গাইবান্ধা-০৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের নমিনি ডা. মইনুল হাসান সাদিক-এর ধানের শীষ প্রতীকের পক্ষে ভোট চাওয়ার আহ্বান জানান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!