1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সাংবাদিকদের সমস্যা সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী যুবদল নেতার ওপর সশস্ত্র হামলার প্রতিবাদে গাইবান্ধায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

সাদুল্লাপুরে কচুক্ষেত নিয়ে বিবাদে ভাইয়ের হাতে ভাই খুন

  • আপডেট হয়েছে : শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ৩৬৭ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার মামুন মিয়া (৩০) নামের এক ছোট ভাইয়ের ছুরিকাঘাতে ফুয়াদ মিয়া (৫০) নামের বড় ভাই নিহত হয়েছেন। তারা সম্পর্কে চাচাতো-জ্যাঠাতো ভাই।

শুক্রবার (১১ জুলাই) বিকেলে উপজেলার ফরিদপুর ইউনিয়নের মীরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

হত্যার শিকার ফুয়াদ মিয়া মীরপুর গ্রামের আফজাল মাষ্টারের ছেলে ও খুনি মামুন মিয়া একই গ্রামের নুরু মিয়ার ছেলে।

স্থানীয় সুত্রে জানা গেছে, মামুন মিয়া ও তার সহোদর ভাই আল আমিন মিয়ার মধ্যে বন্ধকী কচুক্ষেত নিয়ে ঝগড়া-বিবাদ শুরু হয়। এই ঝামেলা থামানোর জন্য ফুয়াদ মিয়া এগিয়ে আসলে মামুন মিয়া তার বুকের ছুরি দিয়ে আঘাত করে। এসময় অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে তিনি। তখন স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে ফুয়াদ মিয়া মারা যায়। এদিকে এই হত্যাকান্ডের ঘটনায় ফুয়াদ মিয়ার স্বজনরা মামুনকে ঘটনা স্থলে আটক করে পুলিশে সোর্পদ করেছে। খুনি মামুন ও তার ভাই আল আমিন মিয়া দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত বলেও জানায় এলাকাবাসী।

এ ঘটনার সত্যতার স্বীকার করেছেন ফরিদপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সফিকুল ইসলাম লাল চান। তিনি বলেন, পারিবারিক বিরোধের জেরে হত্যার শিকার হয়েছেন ফুয়াদ মিয়া।

এ বিষয়ে সাদুল্লাপুর থানা অফিসার ইনচার্জ  তাজউদ্দিন খন্দকার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে আছেন তিনি। সেখানে মামুন মিয়ার নামের এক যুবককে আটক করা হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!