1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২০ অপরাহ্ন
৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন

মাদকসেবীদের আড্ডার কারণে অনিরাপদ সাব-রেজিস্ট্রি অফিস কাজকর্মও বিঘ্নিত

  • আপডেট হয়েছে : বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ২৯৫ বার পড়া হয়েছে

গাইবান্ধাঃ মাদকসেবী ও অনাহূত লোকদের আড্ডার কারণে অনিরাপদ ও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে গাইবান্ধা সাব-রেজিস্ট্রি অফিস। জনগণের জন্য একটি গুরুত্বপূর্ণ অফিস মাদকসেবীদের কাছে জিম্মি হয়ে থাকলেও স্থানীয় প্রশাসনের এ নিয়ে কোনো মাথাব্যাথা নেই। এতে সেবা নিতে আসা সাধারণ জনগণও নিরাপত্তাহীনতায় ভুগছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাইবান্ধা সাব-রেজিস্ট্রি অফিস চলাকালীন সময় মাদকসেবী এক শ্রেণির যুবক প্রকাশ্যে ফেনসিডিল ও গাঁজা সেবন করে থাকে। এ নিয়ে প্রায়ই জমি দলিল করতে আসা সাধারণ মানুষের সাথে বচসা হয়ে থাকে। এমনকি সন্ধ্যার পরেও সাব-রেজিস্ট্রি অফিস চত্বরে প্রকাশ্যে মাদক সেবন চলে। এতে কর্মকর্তা-কর্মচারীরা বিব্রত ও নিরাপত্তাহীনতাবোধ করছেন। এমনকি তারা অনেক সময় প্রতিবাদ করেও লাঞ্ছিত হয়ে থাকেন। এজন্য এখন তারা লাঞ্ছিত হওয়ার ভয়ে আর কোনো প্রতিবাদ করার সাহস পান না। অনেকদিন আগে প্রাচীরের ভেতরের একটি ছোট নিরাপত্তা প্রাচীর ভেঙে ফেলেছে কে বা কারা। এ নিয়ে কর্মকর্তারা আরো উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

দলিল লেখকদের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, ইদানীং মাদকসেবীদের আনাগোনা বেড়ে গেছে। তাদের অনাকাঙ্খিত উপস্থিতির কারণে দলিল লেখকরাও নানা সমস্যার মুখে পড়ে থাকেন। প্রায়ই অফিস ক্যাম্পাসে ফেনসিডিলসেবীদের পরিত্যক্ত বোতল পড়ে থাকতে দেখা যায়। কেউ কেউ প্রতিবাদ করার চেষ্টা করেও হুমকি-ধামকির কারণে ভয়ে নিশ্চুপ থাকেন। এ বিষয়ে তিনি আইন-শৃঙ্খলা বাহিনীর নিয়মিত তদারকির দাবী জানান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!