1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
কারাগারে অসুস্থ অবস্থায় মেডিকেলে মৃত্যু পলাশবাড়ী উপজেলা আ’লীগ সভাপতি লিপন সরকারের দাফন সম্পন্ন নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি

পলাশবাড়ীর প্রবীন শ্রমিকনেতা সুখেন ড্রাইভার সড়ক দূর্ঘটনায় নিহত : বিভিন্ন মহলের গভীর শোক ও সমবেদনা

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে

মন্জুর কাদির মুকুল, পলাশবাড়ীঃ গাইবান্ধার পলাশবাড়ী পৌরশহরের কালীবাড়ি বাজার রোডের সর্বপরিচিত প্রবীণ ড্রাইভার সুখেন সাহা (৭১) এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন।

পারিবারিক ও হাইওয়ে পুলিশ সূত্র জানায়, সোমবার (৭ জুলাই) রাতে সুখেন সাহা ড্রাইভার তাঁর নিজস্ব সিএনজিতে গ্যাস উত্তোলনের জন্য পলাশবাড়ীর অদূরে বরিশাল ইউনিয়নের জুনদহ এলাকায় মহাসড়ক সংলগ্ন একটি পাম্পে যাচ্ছিল। এসময় রাত সাড়ে ৯ টার দিকে জলঢাকা থেকে একইমুখী ঢাকা যাবার পথে পরান পরিবহনের একটি কোচ পিছন থেকে চলন্ত সিএনজিটিকে সজোরে চাপা দেয়। এতে মূহুর্তেই সিএনজিটি কোচের সম্মুখভাগে ঢুকে দুমড়ে-মুচড়ে যায়। এতে চালক সুখেন ড্রাইভারের মাথাসহ গোটা শরীর ক্ষত-বিক্ষত হয়ে ঘটনাস্থলেই মর্মান্তিক ভাবে নিহত হন। এসময় স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সুখেন ড্রাইভার গাইবান্ধা জেলা বাস-মিনিবাস-কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের একাধিকবার নির্বাচিত শ্রমিক প্রিয় নেতা ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছেলে-মেয়ে, নাতী-নাতনি, সহকর্মী, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশি ও শুভাকাঙ্খীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার (৮ জুলাই) সকাল ১০টায় স্থানীয় রাঙামাটি সার্বজনীন মহাশ্মশানে তার শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন করা হয়।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করে জানান, পরিত্যক্ত ঘাতক কোচটি থানা হেফাজতে নেয়া হয়েছে। এ ব্যাপারে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ চলমান রয়েছে।

সদাহাস্য, সহজ-সরল সাদামাটা স্বভাবের সুখেন ড্রাইভারের এমন আকস্মিক মৃত্যুতে মোটর শ্রমিক, মোটর মালিক, সহকর্মী ও নানা শ্রেণি-পেশার মানুষজন ছাড়াও স্থানীয় বিভিন্ন পেশাজীবি সংগঠন পৃথক বিবৃতিতে প্রয়াত প্রিয় ব্যক্তিত্বের স্বর্গবাসসহ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!