1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন

গাইবান্ধায় বাংলাদেশ শ্রমিক-কর্মচারী ফেডারেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ৮ জুলাই, ২০২৫
  • ৭৮ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধায় বাংলাদেশ শ্রমিক-কর্মচারী ফেডারেশনের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচিতে জুলাই গণ-অভ্যুত্থানের চেতনায় কাজ, ন্যায্য মজুরি ও ট্রেড ইউনিয়ন অধিকার আন্দোলন গড়ে তোলার ডাক দিয়েছেন সংগঠনটির নেতাকর্মীরা।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (৮ জুলাই) দুপুর ১২টার দিকে শহরের ১ নম্বর রেলগেট এলাকায় সংগঠনটির জেলা কার্যালয় থেকে মিছিল বের করা হয়। এতে শ্রমিকদের বিভিন্ন দাবী সম্বলিত ব্যানার, প্ল্যাকার্ড ও লাল পতাকা হাতে নিয়ে অংশ নেয় সংগঠনটির সকলস্তরের নেতাকর্মীরা। মিছিল শহরের বিভিন্ন সড়ক ঘুরে সংগঠনটির কার্যালয়ে আলোচনা সভায় মিলিত হয়।
বাংলাদেশ শ্রমিক-কর্মচারী ফেডারেশনের জেলা সভাপতি আব্দুল মালেকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী)’র জেলা আহবায়ক আহসানুল হাবিব সাঈদ, শ্রমিক-কর্মচারী ফেডারেশনের জেলা সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সিজু, রাজু আহমেদ ও মাসুদা আক্তার প্রমুখ।
বক্তারা বলেন, বিগত ৫৫ বছরে এদেশের শ্রমিকদের জন্য ন্যায্য মজুরি ও ট্রেড ইউনিয়ন অধিকার প্রনীত হয়নি; অথচ স্বাধীনতা পরবর্তী শ্রমিকেরা এদেশের প্রতিটি আন্দোলনে সামনের সারি থেকে লড়েছে এবং অকাতরে জীবন দিয়েছে। তার মূল্য কোনো সরকারও দেয়নি; এমনকি জুলাই অভ্যুত্থানে শ্রমিকেরা বৈষম্যহীন সমাজ গড়ার আকাঙ্খা নিয়ে অকাতরে জীবন দিলো তবুও তাদের সেই আকাঙ্খা আজও পূরণ হয়নি।
দেশের বিভিন্ন কলকারখানায় শ্রমিক নির্যাতন, ছাঁটাই এমনকি মেরে ফেলার মত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা পুঁজিবাদী সমাজ ভাঙ্গার লড়াইকে তীব্রতর করার আহবান জানান।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!