1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন

গোবিন্দগঞ্জে ৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারী আটক

  • আপডেট হয়েছে : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ৯৩ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৩ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ।

সোমবার (৭ জুলাই) দুপুরে গোবিন্দগঞ্জ পৌর শহরের চারমাথা মোড়ে ঢাকা-রংপুর মহাসড়কের উপর থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি উপজেলার কুরুষা ফেরুষা গ্রামে ইব্রাহিম আলীর ছেলে লালন মিয়া (১৯) এবং একই উপজেলার নাওভাঙ্গা গ্রামের তৌহিদুল ইসলামের ছেলে জাহিদ হাসান (১৯)।

থানা সূত্রে জানা যায়, এদিন দুপুলে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই সেলিম রেজা ও এসআই মমিনুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ পৌরশহরের চারমাথা মোড়ে সাগরিকা পরিবহনের বাস কাউন্টারের সামনে ঢাকা-রংপুর মহাসড়ক থেকে তাদের আটক করে। আটকের পর তাদের শরীর তল্লাশি কালে বিশেষ কায়দায় রাখা ২ প্যাকেট গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার ওজন ৩ কেজি। এসময় তাদের নিকট হতে মাদক পাঁচার কাজে ব্যবহৃত দুইটি স্মার্ট ফোন জব্দ করা হয়।

গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের কোর্ট হাজতে প্রেরণ করা হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!