1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন

লালমনিরহাটে স্কুলের শ্রেণীকক্ষ থেকে নৈশপ্রহরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • আপডেট হয়েছে : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ১৯৮ বার পড়া হয়েছে

জিন্নাতুল ইসলাম জিন্না,
লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাট জেলা শহরের হাড়ীভাঙায় দরগার পাড় প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেণীকক্ষ থেকে মোঃ সাইফুল ইসলাম (৪৩) নামে এক দপ্তরি কাম নৈশপ্রহরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৭ জুলাই) সকালে হাড়ীভাঙা দরগারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেণীকক্ষ থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত সাইফুল ইসলাম হাড়ীভাঙা এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রমতে, নিহত সাইফুল ঋণে জর্জরিত ছিলেন। প্রায় ১২ লাখ টাকার সম্পত্তি বিক্রি করেও তার ঋণশোধ করতে পারেননি। তাই তিনি সব সময় খুবই চিন্তিত ও বিষণ্ন থাকতেন। সোমবার সকালে স্কুলের শিক্ষক ও এলাকাবাসী প্রধান শিক্ষকের কক্ষের পাশে থাকা শ্রেণীকক্ষে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে পরে সদর থানা পুলিশ এসে তার মৃতদেহ উদ্ধার করে।

হাড়ীভাঙা দরগারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছায়া বেগম বলেন, “সকাল বেলা ফোন পেয়ে আমি স্কুলে এসে আমাদের দপ্তরি সাইফুলের মৃতদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। পরিবার ময়নাতদন্ত ছাড়াই লাশ নেওয়ার দরখাস্ত করেছে। আমরা সবাই এই ঘটনায় খুবই কষ্ট পেয়েছি।“

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরনবী বিষয়টি নিশ্চিত করে জানান, ঋণের বোঝা টানতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তিনি আরও বলেন, “পরিবার ময়নাতদন্ত ছাড়া লাশ হস্তান্তরের দরখাস্ত করায় আমরা বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তর করেছি। এ ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!