1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন

পীরগঞ্জ উপজেলার সীমান্তে পুশ-ইন!

  • আপডেট হয়েছে : রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ৩৮১ বার পড়া হয়েছে

সাকিব আহসান,পীরগঞ্জ ঠাকুরগাঁওঃ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্ত দিয়ে নারী, পুরুষ ও শিশুসহ ৬ জনকে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার বৈরচুনা সীমান্তের ৩৩৫/৩ এস পিলার এলাকা দিয়ে তাদেরকে বাংলাদেশে পুশ-ইন করেন ভারতের পুরানগঞ্জ বিএসএফ( বর্ডার সিক্যুরিটি ফোর্স) ক্যাম্পের সদস্যরা।
সীমান্তের প্রেক্ষাপটে, “পুশ-ইন” বলতে বোঝায়,ব্যক্তিদের ইচ্ছার বিরুদ্ধে এবং যথাযথ প্রক্রিয়া ছাড়াই সীমান্ত পেরিয়ে জোর করে ফিরিয়ে দেওয়ার অনুশীলনকে। এটি তখন ঘটতে পারে যখন ব্যক্তিদের অবৈধভাবে কোনো দেশে প্রবেশ করেছে বলে মনে করা হয় বা যখন তাদের জাতীয়তা নিয়ে বিতর্ক তৈরি হয়।

পুশ-ইনকৃতদের সীমান্তে আটক করে বৈরচুনা বিওপি’র বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তারা হলেন- নড়াইল জেলার কালিয়া থানার সাতবাড়িয়া গ্রামের সিদ্দিক মোল্লার ছেলে ইকরাম মোল্লা (৩১) ও তার মেয়ে কোহিনুর বেগম (৩০) এবং একই থানার কালডাঙ্গা গ্রামের হাবিবুরের ছেলে সজীব (৩২), সজীবের স্ত্রী খাদিজা খাতুন (৩০), মেয়ে সাদিয়া (১৪) ও ছেলে ইয়ানুর ইসলাম (৮)।

বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটককৃতরা দীর্ঘদিন ধরে ভারতে অবস্থান করছিলেন। গত ২৩ জুন ভারতের বেলাপুর থানা পুলিশ তাদের আটক করে। তাদের বিমানযোগে শিলিগুড়ি বিমানবন্দরে আনা হয় ৪ জুলাই। পরে বিএসএফ তাদের বাংলাদেশে পুশ-ইন করে। আটককৃতদের পীরগঞ্জ থানায় হস্তান্তর করা হবে জানায় বিজিবি।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম সমকালকে জানান, এখন পর্যন্ত আটককৃতদের থানায় হস্তান্তর করা হয়নি। হস্তান্তর করা হলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!