1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন

গাইবান্ধায় শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ গঠনে দু’দিনব্যাপী কর্মশালা সম্পন্ন

  • আপডেট হয়েছে : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ১৬০ বার পড়া হয়েছে

রফিক খন্দকার, গাইবান্ধাঃ ‘নীতিবান শিশু সুখী বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ গঠনে দু’দিনব্যাপী কর্মশালা বৃহস্পতিবার (৩ জুলাই) সম্পন্ন হয়েছে।

গাইবান্ধা ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত কর্মশালায় জেলার ৭টি উপজেলার ৬১টি বিদ্যালয়ের দুই শতাধিক শিক্ষক-শিক্ষিকা এতে অংশ নেয়। প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদের নৈতিকতা উন্নয়নের মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে পাইলট প্রকল্প-২০২৫ বাস্তবায়নে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।

গত বুধবার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক একেএম হেদায়েতুল ইসলাম। সহকারি কমিশনার (শিক্ষা শাখা) সালাহ উদ্দিন মাহমুদের  সঞ্চালনায় বক্তব্য দেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট চৌধুরী মোয়াজ্জম আহমদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমিন আখতার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) আল মামুন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জহির  ইমাম, গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আল হাসান ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার লক্ষণ চন্দ্র কুমার  দাস প্রমুখ।

অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, শিক্ষকরাই নৈতিক গুণাবলিক শিখিয়ে শিশু শিক্ষার্থীদের বুঝিয়ে আজকের শিশুকে আগামি দিনে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারেন। এই চেষ্টায় আমরা সফল হলে পাইলট প্রোগ্রামটি সারা দেশব্যাপী বাস্তবায়ন করা সম্ভব হবে। আর এই প্রোগ্রামটিতে যে বিদ্যালয়গুলো ভালো করবে তাদের জন্য ইন্সেন্টিপ এরও ব্যবস্থা আছে।

কর্মশালায় অতিরিক্ত জেলা প্রশাসক আল মামুন বলেন, নৈতিক মূল্যবোধ গঠনে সত্য কথা বলা, প্রতারণা না করা, নিজের কাজে স্বচ্ছ থাকা, নীতিবান হিসেবে গড়ে তোলা, কেউ না দেখলেও সঠিক কাজ করা, অন্যের অনুভূতি বুঝতে শেখানো, সবার সাথে উদার আচরণ করা, বিদ্যালয়ে কাজ সময় মত করতে শেখা, বাড়ির দায়িত্ব পালন করতে শেখা, রুটিন মেনে চলা, বড়দের শ্রদ্ধা করা, ছোটদের স্নেহ করা, নিঃস্বার্থভাবে অন্যকে সাহায্য করাসহ প্রভৃতি বিষয়ে শিক্ষার্থীদের পাঠদান করতে হবে, শেখাতে হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!