1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন

তারাগঞ্জ অসহায় কৃষকের ভুট্টা ভেঙে প্রশংসায় আনসার ভিডিপি সদস্যরা

  • আপডেট হয়েছে : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫
  • ২৮০ বার পড়া হয়েছে

এম.এ.শাহীন,রংপুরঃ

রংপুরের তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের চাপড়াপাড়া গ্রামে এক হতদরিদ্র কৃষকের ভুট্টা ক্ষেত থেকে ভুট্টা ভেঙে ঘরে পৌঁছে দিলেন আনসার ও ভিডিপির সদস্যরা।
অভাব-অনটনের সংসারে স্বামী বাইরে থাকায় চরম বিপাকে পড়েছিলেন কৃষক আমিরুল ইসলামের স্ত্রী জোসনা বেগম। ক্ষেতের ভুট্টা তুলবেন কীভাবে—এই দুশ্চিন্তায় যখন দিশেহারা, তখনই পাশে এসে দাঁড়ান হাড়িয়ারকুঠি ইউনিয়নের আনসার ও ভিডিপির নারী ও পুরুষ সদস্যরা।
শুক্রবার (৪ জুলাই) সকালে আনসার ভিডিপির হাড়িয়ারকুঠি ইউনিয়ন সহকারী কমান্ডার নারায়ণ চন্দ্র রায়ের নেতৃত্বে ১০-১২ জন পুরুষ সদস্য ও ১০-১২ জন নারী সদস্য মিলে ভুট্টা ভেঙে তা ঘরে তুলে দেন। এর আগেও এ ইউনিয়নের আনসার সদস্যরা একজন দরিদ্র কৃষকের ধান কেটে দিয়ে প্রশংসিত হয়েছিলেন।
সুবিধাভোগী কৃষক আমিরুলের স্ত্রী জোসনা বেগম বলেন, “আমার স্বামী বাইরে থাকেন, সংসারে অভাব। ভুট্টা তুলে আনার উপায় না পেয়ে কষ্টে ছিলাম। তখনই আনসার ভাইয়েরা এগিয়ে আসে। তারা আমার ভুট্টা ভেঙে ঘরে দিয়ে গেছে। এই সহযোগিতার জন্য আমি তাদের প্রতি চিরকৃতজ্ঞ।”
ইউনিয়ন সহকারী আনসার কমান্ডার নারায়ণ চন্দ্র রায় জানান, “উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তাদের নির্দেশনায় আমরা এই উদ্যোগ নিয়েছি। এর আগেও আমরা বিনা পারিশ্রমিকে ধান কেটে দিয়েছিলাম। এবারও অসহায় কৃষকের পাশে দাঁড়িয়েছি। নারী সদস্যরাও পুরুষদের সঙ্গে সমানভাবে কাজ করেছেন। এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!