1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন

গাইবান্ধা সরকারি কলেজে ছাত্র ফ্রন্টের নতুন কমিটি

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ২০২ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট গাইবান্ধা সরকারি কলেজ শাখার ১০ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে কলেজটির ইংরেজি বিভাগের মাস্টার্স প্রথমবর্ষের শিক্ষার্থী কলি রাণী বর্মনকে আহ্বায়ক এবং অর্থনীতি বিভাগের দ্বিতীয়বর্ষের শিক্ষার্থী জয়নুল ইসলামকে সদস্য সচিব করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে গাইবান্ধা সরকারি কলেজ মিলনায়তনে সংগঠনটির ১৮তম কাউন্সিল শেষে নতুন কমিটি ঘোষণা করেন ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি সালমান সিদ্দিকী।

কমিটির অন্য সদস্যরা হলেন দেলোয়ার হোসেন দিনার, শাফি আমিন, মোখলেসুর রহমান, জয়ন্ত কুমার বর্মন, সুমন কুমার সরকার, আল আমিন, নিকেতন চৌহান মুগ্ধ ও অর্জুন চন্দ্র বর্মন।

বিদায়ী কমিটির সভাপতি কলি রাণী বর্মনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কামরুল হাসান বসুনিয়ার সঞ্চালনায় কাউন্সিলে বাসদ (মার্কসবাদী)’র গাইবান্ধা জেলা শখার সদস্য অ্যাড. নিলুফার ইয়াসমিন শিল্পী, ছাত্র ফ্রন্টের জেলা সভাপতি পরমানন্দ দাস ও সাধারণ সম্পাদক রাহেলা সিদ্দিকা প্রমুখ উপস্থিত ছিলেন।

শেষে সবার সম্মতিক্রমে ১০ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। নবনির্বাচিত কমিটির সদস্যরা শিক্ষার্থীদের সকল যৌক্তিক ও ন্যায্য অধিকার আদায়ে বলিষ্ঠ সংগ্রামের প্রত্যয় ব্যক্ত করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!