1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন

গোবিন্দগঞ্জে জাতীয়তাবাদী সমবায় দলের উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ১৮১ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেল ৫টায় উপজেলা সমবায় দলের উদ্যোগে গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের শহরগছি আদর্শ ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত কর্মী সভাবেশে প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী সমবায় দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ নুর আফরোজ বেগম জ্যোতি।

অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহম্মেদ এবং অতিথি ছিলেন জাতীয়তাবাদী সমবায় দলের কেন্দ্রীয় কমিটির শিক্ষা বিষয়ক সম্পাদক প্রফেসর ড. গোলাম কিবরিয়া মন্ডল। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সমবায় দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ সুপ্রিম কোর্টের অ্যাড. শাহ আখতারুজ্জামান বাবু, উপজেলা বিএনপির সদস্য সচিব রেজানুল হাবীব রফিক, পৌর বিএনপির সভাপতি রবিউল কবির মনু, সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন, শাখাহার ইউনিয়ন বিএনপির আহবায়ক মৌলুদা মান্নান ও উপজেলা সমবায় দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক ইবনে আলী পাঠান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি অধ্যক্ষ নুর আফরোজ বেগম জ্যোতি বলেন, আওয়ামী লীগ দেশটাকে শেষ করে দিয়েছে। গণতন্ত্র ধ্বংস করে দিয়েছে, সাংবিধানিক সব প্রতিষ্ঠানগুলোকে নষ্ট করে ফেলেছে। নতুন করে এই দেশকে গড়তে হবে। এজন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা দিয়েছেন কল্যাণের জন্য। আগামীতে বিএনপি মতায় আসলে গণতান্ত্রিক একটি রাষ্ট্র উপহার দেবেন তারেক রহমান।

বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় দল গোবিন্দগঞ্জ উপজেলা শাখার সভাপতি আব্দুল মতিন প্রধান আয়ুবের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান ও শহরগছি আদর্শ ডিগ্রি কলেজের অধ্যাপক আমিনুল ইসলাম। এতে সমবায় দলের জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!