1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন

জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের জেলা কাউন্সিল মুক্তিযোদ্ধা তৈরিতে আওয়ামী লীগের মেশিন ছিল-মোসলেম উদ্দিন

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৩ জুলাই, ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ আওয়ামী লীগের একটি মেশিন ছিল যেখানে তারা মুক্তিযোদ্ধাদের রাজাকার বানাতেন আবার রাজাকারদের মুক্তিযোদ্ধা বানাতেন বলে মন্তব্য করেছেন জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোসলেম উদ্দিন।

তিনি বলেন, যারা সাড়ে ১৬ বছর ভারতের কথায় দেশ চালাতো তারা ভারতীয় রাজাকার। মুক্তিযোদ্ধারা এদেশের শ্রেষ্ঠ সস্পদ।  যতদিন বাংলাদেশ নামের রাষ্ট্র থাকবে ততদিন মুক্তিযোদ্ধাদেরকে এ জাতি স্মরণ করবে।

বৃহস্পতিবার (৩ জুন) গাইবান্ধা জেলা মুক্তিযোদ্ধা পরিষদের উদ্যোগে স্থানীয় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের জেলা কাউন্সিলে তিনি এসব কথা বলেন। কাউন্সিলে গাইবান্ধা জেলার শতাধিক বীরমুক্তিযোদ্ধা অংশগ্রহণ করেন।

জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ গাইবান্ধা জেলা শাখার সভাপতি বীরমুক্তিযোদ্ধা নুরুল আমীন সরদারের সভাপতিত্বে কাউন্সিলে বক্তব্য রাখেন জেলা সংগঠনের প্রধান উপদেষ্টা জেলা জামায়াতের আমীর ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল করিম সরকার, কেন্দ্রীয় সহ-সভাপতি ও রংপুর অঞ্চলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ, জেলা উপদেষ্টা অধ্যাপক মাজেদুর রহমান, আব্দুল জলিল তোতা ও আব্দুল লতিফ মন্ডল প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সংগঠনের জেলা সেক্রেটারী আব্দুস সবুর।

পরে মো. নুরুল আমীন সরদারকে সভাপতি ও আব্দুস সবুর সরকারকে সেক্রেটারি করে জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের ২৫ সদস্য বিশিষ্ট গাইবান্ধা জেলা কমিটি গঠন করা হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!