1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
কারাগারে অসুস্থ অবস্থায় মেডিকেলে মৃত্যু পলাশবাড়ী উপজেলা আ’লীগ সভাপতি লিপন সরকারের দাফন সম্পন্ন নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি

পলাশবাড়ীর মহদীপুর ইউনিয়ন জামায়াতের নির্বাচনী কর্মী সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট হয়েছে : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ৮৩ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে নির্বাচনী কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ জুলাই) বিকেলে উপজেলার মহদীপুর ইউনিয়নের ঠুটিয়াপাকুর হাজী একরাম উদ্দীন দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে  ইউনিয়ন জামায়াত সভাপতি মাও. মো. মতিউর রহমানের সভাপতিত্বে এ কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনের এমপি প্রার্থী অধ্যক্ষ (অব.) মাও. নজরুল ইসলাম লেবু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পলাশবাড়ী উপজেলা জামায়াতের আমীর মো. আবু বক্কর সিদ্দিক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মেরীরহাট ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) পেশাজীবী বিভাগের সভাপতি  মাও. বেলাল উদ্দিন সরকার, আদর্শ শিক্ষক ফেডারেশন সভাপতি মো. আবু তালেব মাস্টার, উপজেলা জামায়াতের (যুব বিভাগ) সভাপতি মো. শামীম হাসান, সেক্রেটারি মো. হাফিজুর রহমান বেলাল, বায়তুলমাল সেক্রেটারি মাহমুদুল হাসান পলাশ। কর্মী সমাবেশে ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। ইসলামী রাজনীতির গুরুত্ব ও দায়িত্বশীলতার বার্তা তুলে ধরেন। সমাবেশে শেষে দো’আ ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচি সমাপ্তি ঘোষণা করা হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!