1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন

সুন্দরগঞ্জে অটোরিক্সা চালক শহিদুল হত্যা কান্ডের রহস্য উদঘাটন : গ্রেফতার ২

  • আপডেট হয়েছে : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ১৬৯ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার সুন্দরগঞ্জের আলোচিত অটোরিকশা চালক শহিদুল হত্যাকান্ডের রহস্য উদঘটন করেছে পুলিশ। সেইসাথে হত্যাকান্ডের সাথে জড়িত ২ জনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (২ জুলাই) বিকেলে গাইবান্ধা পুলিশ সুপার কার্যালয়ের মিলনায়তন কক্ষে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার মো. শরিফুল ইসলাম।

তিনি বলেন, সুন্দরগঞ্জ উপজেলার পশ্চিম শিবরাম গ্রামের মৃত ফজল হকের ছেলে নিহত অটোরিকশা চালক শহিদুল ইসলাম প্রতিদিনের ন্যায় গত ২৮ জুন বিকেলে অটো নিয়ে ভাড়ার জন্য বাড়ি থেকে বের হন। পরদিন সকালে একটি বিল থেকে তার মরদেহ পাওয়া যায়। এরপরেই হত্যাকান্ডের রহস্য উদঘটনে কাজ শুরু করে পুলিশ। তথ্য প্রযুক্তি ব্যবহার করে ৩০ জুন রাতে নিহত শহিদুলের বন্ধু মোশারফ হোসেন মুশফিক ও ১ জুলাই রাতে শান্ত মিয়া আটক করে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদে তারা দু’জন হত্যাকান্ডের কথা স্বীকার করে। আজ তাদের আদালতে পাঠানো হয়।

অতিরিক্ত পুলিশ সুপার আরো জানান, পূর্বের কথাকাটাটির জের ধরে ২৮ জুন রাতে তার বন্ধু মোশারফ হোসেন মুশফিক ও শান্ত মিয়া শহিদুল ইসলামকে সুন্দরগঞ্জের চাকুলিয়া বিলে নিয়ে গিয়ে অতিরিক্ত গাজা সেবন করার পরে গলায় রশি পেচিয়ে শহিদুলকে হত্যা করে ফেলে রেখে যায়। বিক্রির জন্য খুলে নেয় অটোরিকশার ব্যাটারী।

সংবাদ সম্মেলনে সুন্দরগঞ্জ থানা অফিসার ইনর্চাজ আব্দুল হাকিম, ডিএসবির অফিসার ইর্নচাজ আব্দুল লতিফ ও কায়সার আলীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!