1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন

গোবিন্দগঞ্জে ৪৩৪ বস্তা সার জব্দসহ ৫০ হাজার টাকা জরিমানা

  • আপডেট হয়েছে : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ১৮১ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরশহরে সার ও কীটনাশকের দোকানে অভিযান পরিচালনা করেন সেনাবাহিনীর সদস্যরা। এসময় অনুমোদন ছাড়াই সার বিক্রি, ক্রয় রশিদ না থাকায় সার ও কীটনাশকের দোকানে অবৈধভাবে মজুদ রাখায় ৪৩৪ বস্তা সার ও ৬ হাজার ৯শ’ কেজি বীজ জব্দসহ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
বুধবার (২ জুলাই) দুপুরে এ বিষয়টি নিশ্চিত করেছেন সহকারি কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান।
এরআগে মঙ্গলবার (১ জুলাই) রাত ৯টার দিকে গোবিন্দগঞ্জ পৌর বাজার এলাকায় সেনাবাহিনীর নেতৃত্বে অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান।
উপজেলা কৃষি দপ্তর সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ৯টা থেকে ২টা পর্যন্ত গোবিন্দগঞ্জ পৌর বাজারে মেসার্স মাসুদ এন্ড ব্রাদার্স, মেসার্স মদিনা ট্রেডার্স, গীতা সার ঘর, শ্রী অমরেন্দ্র নারায়ন চাকী, মেসার্স জেনিন ট্রেডার্স, মেসার্স রুপালী সার ঘর, মেসার্স প্রধান কৃষি সম্ভার-এ অভিযান চালায় সেনাবাহিনীর সদস্যরা। ওইসব দোকানে অভিযান কালে ৪৩৪ বস্তা সার ও ৬ হাজার ৯শ’ কেজি ধান বীজ জব্দ করা হয়। সেইসাথে অভিযুক্ত ব্যবসায়ীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
স্থানীয় কৃষকেরা বলছেন, দীর্ঘদিন ধরে এ এলাকায় অবৈধভাবে সার মজুদ করে বেশি দামে বিক্রি এবং ভেজাল বীজ প্রান্তিক কৃষকদের মাঝে ছড়িয়ে দেয়া হচ্ছিল। যা কৃষি পণ্য উৎপাদনে ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়েছিল।
অভিযানে গাইবান্ধা সেনাক্যাম্পের মেজর মো. ইনজামামুল আলম নেতৃত্বে ক্যাপ্টেন মো. ইকরামুল হক, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. হাদিসুর রহমান, ওয়ারেন্ট অফিসার রাকিবুল আলমসহ সেনাবাহিনীর সদস্যরা অংশ নেয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!