1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন

সাঘাটার পদুমশহর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ১০৮ বার পড়া হয়েছে

গাইবান্ধার সাঘাটা উপজেলার পদুমশহর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদ।

বৃহস্পতিবার (২৬ জুন) সকাল ১১টায় উপজেলার পুদমশহর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শন কালে জেলা প্রশাসকের সাথে সাঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ্ তমাল, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাইয়িদ হাসান, পদুমশহর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মফিজুল হকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ছাড়াও স্বাস্থ্যসেবা নিতে আসা সাধারণ মানুষ উপস্থিত ছিলেন ।

জেলা প্রশাসক পরিদর্শনের সময় সেবা গ্রহণ করতে আসা রোগী ও স্থানীয়দের সাথে মতবিনিময় করেন এবং স্বাস্থ্যকেন্দ্রের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সার্বিক সেবার মানে সন্তোষ প্রকাশ করেন।

পরিদর্শনকালে জানা যায়, উক্ত স্বাস্থ্যকেন্দ্রে এসকেএস-এর অর্থায়নে পরিচালিত ‘মমতা’প্রকল্পে নিয়োজিত একজন মিডওয়াইফ ও একজন আয়া কর্মরত আছেন। যাদের প্রকল্প মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩০ জুন ২০২৫। ফলে নির্ধারিত সময় পর তাদের বেতন বন্ধ হওয়ার আশঙ্কা তৈরি হয়। বিষয়টি জানার পর জেলা প্রশাসক মহোদয় ওই দুইজন কর্মীকে পূর্বের মতই কাজ চালিয়ে যেতে বলেন এবং আশ্বস্ত করেন যে, তাদের বেতন জেলা পরিষদের অর্থায়নে দেয়া হবে।

এছাড়াও তিনি জানান, স্বাস্থ্যকেন্দ্রে ডেলিভারি বেড, ডপলার মেশিনসহ প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী দ্রুতই সরবরাহ করা হবে। যা এই এলাকার স্বাস্থ্যসেবার মান আরও উন্নত করতে সহায়ক হবে।

পরে জেলা প্রশাসক পদুমশহর ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন ভূমি অফিস ও ইউনিয়নের বিভিন্ন চলমান প্রকল্প পরিদর্শন করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

স্থানীয়দের মতে, জেলা প্রশাসকের এই পরিদর্শন ও তাৎক্ষণিক সিদ্ধান্তে পদুমশহর ইউনিয়নের জনগণ উপকৃত হবে এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নে নতুন দিগন্তের সূচনা ঘটবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!