1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন

রংপুর ইপিজেড দ্রুত বাস্তবায়নের দাবীতে ঢাকায় জাতীয় প্রেস কাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ২২২ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রস্তাবিত ‘রংপুর ইপিজেড’ দ্রুত বাস্তবায়নের দাবীতে ঢাকায় জাতীয় প্রেস কাবের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুন) ঢাকায় বসবাসরত সচেতন গোবিন্দগঞ্জবাসীর আয়োজনে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। কর্মসূচিতে ঢাকায় বসবাসরত এবং গোবিন্দগঞ্জ থেকে আগত বিভিন্ন শ্রেণীপেশার মানুষ ও সচেতন নাগরিকবৃন্দ অংশগ্রহণ করে দ্রুত ইপিজেড বাস্তবায়নের আন্দোলনে সংহতি জানান।

গোবিন্দগঞ্জে রংপুর ইপিজেড বাস্তবায়ন আন্দোলনের অন্যতম সমন্বয়ক অয়ন সুলতানের সভাপতিত্বে এবং মাকসুদ রহমান ও জিহাদ সরকারের সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন- গোবিন্দগঞ্জ ক্ষুদ্র, শিল্প ও ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী সানোয়ার হোসেন দিপু, গোবিন্দগঞ্জ উপজেলা আদিবাসী পরিষদের সভাপতি চরণ মুরমু ও সাধারণ সম্পাদক মিখাইল বেসরা মাইকেল।

এছাড়াও ঢাকায় অবস্থানরত সচেতন গোবিন্দগঞ্জবাসীর পক্ষে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এ্যালামনাই ও ব্যাংক কর্মকর্তা আহসান হাবীব প্রধান লিংকন, তানভীর প্রধান, নাজমুস সাকিব সরকার, সাবেক সেনা কর্মকর্তা ও ফাঁসিতলা বক্সিং  ফেডারেশনের সভাপতি আবু রায়হান রাশেদ, সাবেক সেনা কর্মকর্তা সার্জেন্ট আব্দুর রহিম, গোবিন্দগঞ্জ সাংবাদিক এ্যাসোসিয়েশনের সভাপতি মাহমুদ খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুমানা নাইলাত শখ, মিজানুর আরেফিন, শাহরিয়ার গালিব, জাহিদ প্রধান, সিহাব প্রধান, রাসেল মিয়া, আলিফ ও মুন্না সরকার প্রমুখ।

বক্তারা বলেন, অনতিবিলম্বে গোবিন্দগঞ্জে প্রস্তাবিত ‘রংপুর ইপিজেড’ বাস্তবায়নের কার্যক্রম শুরু করতে হবে। সকল প্রকার ষড়যন্ত্র রুখে দিতে গোবিন্দগঞ্জ উপজেলাবাসী বদ্ধপরিকর। সেইসাথে ইপিজেড বাস্তবায়নের প্রক্রিয়া বিলম্ব হলে ভবিষ্যতে আরো কঠোর কর্মসূচি গ্রহণ করা করবে বলে হুশিয়ারি দেন। আন্দোলনে ধর্ম, বর্ণ, দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেণীপেশার প্রায় ৪ শতাধিক মানুষ ঢাকাস্থ এ মানববন্ধনে অংশ নেয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!