1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন

গাইবান্ধায় এইচএসসি ও সমমানের পরীক্ষায় প্রথম দিনে বহিষ্কার ১২ এবং অনুপস্থিত ৪২৯ পরীক্ষার্থী

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ১২২ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ সারাদেশের ন্যায় একযোগে বৃহস্পতিবার (২৬ জুন) গাইবান্ধায় এইচএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

প্রথম দিনের পরীক্ষায় জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে অসদুপায় অবলম্বনের জন্য ১২ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। এছাড়া প্রথমদিনের এ পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ৪২৯ পরীক্ষার্থী। জেলা প্রশাসকের কার্যালয়ের সাধারণ শাখা থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পরীক্ষা চলাকালে জেলার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ সিদ্দিকিয়া আলিম মাদ্রাসা কেন্দ্রে ৮ জন ও কামদিয়া নুরুল হক ডিগ্রি কলেজ কেন্দ্রের দুই আলিম পরীক্ষার্থী এবং সুন্দরগঞ্জ উপজেলার ঘুমাইটরী কলেজ কেন্দ্র থেকে দুজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়।

এদিকে; প্রথমদিনের পরীক্ষায় জেলার বিভিন্ন কেন্দ্রের ৪২৯ পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। তারমধ্যে এইচএসসিতে ২৬৪ জন, কারিগরি শাখার ৬০ জন ও আলিম পরীক্ষার্থী ১০৫ জন।

এবছর জেলার ৫৩টি কেন্দ্রে পরীক্ষার্থী রয়েছে ২২ হাজার ২০৩ জন। এরমধ্যে এইচএসসির ৩০ কেন্দ্রে ১৫ হাজার ২৮৭ জন পরীক্ষার্থী, এইচএসসি (বিএম/বিএমটি), এইচএসসি (ভোকেশনাল) ও ডিপ্লোমা ইন কমার্সের ১৭ কেন্দ্রে ৫ হাজার ৪৬৬ জন এবং ৬ কেন্দ্রে ১ হাজার ৪৫০ জন আলিম পরীক্ষার্থী রয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!