1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান

তারাগঞ্জে অসুস্থ ছাগল জবাই: পঁচা মাংস জব্দ, এক ব্যক্তিকে জরিমানা

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ২৯৬ বার পড়া হয়েছে

এম,এ শাহীন,রংপুরঃ

রংপুরের তারাগঞ্জ উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে ও লাইসেন্স ছাড়া অসুস্থ ছাগল জবাই করে বিক্রির অভিযোগে মো. জাহিদুল ইসলাম নামের এক ব্যক্তিকে ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্রায় ৫৫ কেজি পঁচা খাসির কলিজা, ফুসফুস, মাথা ও ভুড়ি জব্দ করে ধ্বংস করা হয়।
বুধবার (২৬ জুন ২০২৫) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে উপজেলার কুর্শা ইউনিয়নের উত্তর ঘনিরামপুর দৌলতপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে উপজেলা প্রাণিসম্পদ অফিসের কোনো অনুমতি বা প্রত্যয়ন ছাড়াই রাতের আঁধারে অসুস্থ ছাগল ও ভেড়া জবাই করে তা বিভিন্ন জেলার নামকরা হোটেলে সরবরাহ করে আসছিলেন। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে সরেজমিনে গিয়ে বিষয়টি নিশ্চিত হয় প্রশাসন।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রুবেল রানা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. ইফতেখায়রুল ইসলাম। অভিযানে সহযোগিতা করে তারাগঞ্জ থানা পুলিশ।
উপজেলা প্রশাসন জানিয়েছে, পশু জবাই ও মাংসের মান নিয়ন্ত্রণ আইন, ২০১১ অনুযায়ী অভিযুক্তকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে বলে জানান ইউএনও।

 

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!