1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন

গাইবান্ধা জেলা পুলিশের বার্ষিক পরিদর্শন ও বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত

  • আপডেট হয়েছে : বুধবার, ২৫ জুন, ২০২৫
  • ১৫৮ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ

গাইবান্ধা পুলিশ লাইন্স ড্রিল সেডে জেলা পুলিশের আয়োজনে বুধবার (২৫ জুন) এক বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি মো. আমিনুল ইসলাম। কল্যাণ সভায় ডিআইজি জেলা পুলিশের অফিসার ও ফোর্সদের সাথে কুশলাদি বিনিময় করেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন। সেইসাথে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন। এ সময় গাইবান্ধা জেলা পুলিশ নিশাত এ্যঞ্জেলা উপস্থিত ছিলেন।

পুলিশ লাইন্স মাঠে রেঞ্জ ডিআইজি গাইবান্ধা জেলার বার্ষিক পরিদর্শন প্যারেড পরিদর্শন করেন। প্যারেড পরিদর্শন শেষে রেঞ্জ ডিআইজি প্যারেডে অংশগ্রহণকারী অফিসার ও ফোর্সদের ধন্যবাদ জানান এবং পুরস্কৃত করেন। প্যারেড কমান্ডার হিসেবে প্যারেড পরিচালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) বিদ্রোহ কুমার কুন্ডু। বিশেষ কল্যাণ সভা শেষে ডিআইজি আমিনুল ইসলাম মোটরযান শাখা ও অস্ত্রাগারসহ জেলা রিজার্ভ অফিস বার্ষিক পরিদর্শন করেন এবং পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।

পরে গাইবান্ধা জেলার আইন-শৃঙ্খলা সম্পর্কিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় পুলিশ সুপারের কার্যালয়ে। ডিআইজি মহোদয় সভায় অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে বলেন, “আপনাদের পেশাদারিত্বের সাথে আইন-শৃঙ্খলা রায় দায়িত্ব পালন করতে হবে এবং সরকারের সম্পত্তি সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করতে হবে।”

মতবিনিময় সভা শেষে, ডিআইজি মহোদয় গাইবান্ধা জেলার ডিএসবি শাখা বার্ষিক পরিদর্শন করেন এবং পরিদর্শন শেষে পরিদর্শন বহিতে স্বার করেন।

এসময় ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার মো. আবু সায়েম প্রধান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. শরিফুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) বিদ্রোহ  কুমার কুন্ডুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!