1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন

গোবিন্দগঞ্জে সিম কার্ড ও বিভিন্ন ডিভাইসসহ ২ হ্যাকার গ্রেফতার

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ২৯৯ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে আবারো বিভিন্ন কোম্পানির ৪৮৯টি সিম কার্ড ও বিভিন্ন ডিভাইসসহ ২ চিহ্নিত হ্যাকারকে গ্রেফতার করেছে যৌথবাহিনী।

সোমবার (২৩ জুন) দিবাগত মধ্যরাত থেকে মঙ্গলবার (২৪ জুন) সকাল পর্যন্ত উপজেলার দরবস্ত ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামে এ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন উপজেলার দরবস্ত ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের আজিজার রহমানের ছেলে চিহ্নিত হ্যাকার মাসুম বিল্লাহ (২৫) এবং একই গ্রামের নেছাম উদ্দিনের ছেলে বুলু মিয়া (৫০)। তারা দীর্ঘদীন থেকে হ্যাকিং-এর মাধ্যমে মোবাইল ব্যাংকিং এ্যাকাউন্ট নগদ, বিকাশ, রকেটের মাধ্যমে অসহায় দরিদ্র পরিবারের বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতাসহ সামাজিক নিরাপত্তার ভাতাভোগীদের এ্যাকাউন্ট হ্যাক করে লাখ-লাখ টাকা অর্থ আত্মসাৎ করে আসছিলেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত মধ্য রাত থেকে সেনাবাহিনী ও থানা পুলিশের একটি টিম যৌথ অভিযান শুরু করে মঙ্গলবার সকাল পর্যন্ত হ্যাকার মাসুম বিল্লাহ ও বুলু মিয়াকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন কোম্পানির ৪৮৯টি সিম কার্ড, নগদ ১০ লাখ ৬৮ হাজার ৩১০টাকা ও মোবাইল ব্যাংকিং রকেট ও উপায় একাউন্টে থাকা ৩১ হাজার ৭২ টাকা, রাউটার ২টি ও অনু রাউটার ২টি, হার্ডডিস্ক ১টি, টাকা গনণাকরা মেশিন ১টি, লাইসেন্স বিহীন ওয়াকিটকি ১টি, বিভিন্ন মডেলের মোবাইল ফোন (স্মার্ট ফোন) ৪টি ও বাটন ফোন ১টি, ও ১টি স্মার্ট ফোনসিসি ক্যামেরাসহ ১৯ পিস ইয়াবা জব্দ করা হয়।

গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক ও প্রতারণার মামলা হয়েছে। তাদেরকে এদিন দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!