1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১৭ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গাইবান্ধায় নির্মাণ শ্রমিকদের সম্মানে ইফতার ও দো’আ মাহফিল অনুষ্ঠিত গাইবান্ধায় এতিম ও দুঃস্থদের নিয়ে জোনার ফাউন্ডেশনের ইফতার মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া গাইবান্ধায় দুই খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানে রঙ ব্যবহার করায় জরিমানা ঢাকাস্থ গোবিন্দগঞ্জ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত পলাশবাড়ীতে গ্রাহকের অনিচ্ছায় আবারও প্রিপেইড মিটার স্থাপন, ‘ভুতুড়ে বিল’ ও হয়রানির অভিযোগ পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তে তিন সদস্যের কমিটি পীরগঞ্জে বিদ্যালয়ের পাশেই ইটভাটা!শিক্ষা ও পরিবেশের উপর নীরব হুমকি গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতার সীমা নির্ধারণে গণমাধ্যম ব্যক্তিবর্গের প্রতি আহ্বান তথ্যমন্ত্রীর পলাশবাড়ীতে নব-নির্বাচিত এমপির সাথে উপজেলা প্রথমিক শিক্ষক পরিবারের মতবিনিময় সভা

ইরাকে পুলিশের পোশাক পরে জঙ্গি হামলা, নিহত ৩১

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০১৭
  • ৮২ বার পড়া হয়েছে

ইন্টারন্যাশনাল ডেস্ক :  ইরাকের তিকরিতে জঙ্গি সংগঠন আইএসের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। বুধবার এই রাজধানী বাগদাদ থেকে ১৭৫ কিলোমিটার দূরবর্তী এই শহরে হামলা চালানো হয় বলে  ইরাকি নিরাপত্তা সূত্রের বরাতে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪০ জন।

বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাতকারে দেশটির পুলিশ কর্নেল খালিদ মাহমুদ জানান, হামলাকারীরা পুলিশের  পোশাক পরে এবং পুলিশের গাড়ি নিয়ে শহরে প্রবেশ করে। দুইজন আত্মঘাতী হামলাকারীসহ মোট ১০জন জঙ্গি এই হামলা চালায়।

পুলিশ কর্মকর্তারা জানায়, একজন পুলিশ কর্নেলের বাসায় হামলা চালায় জঙ্গিরা। ওই পুলিশ কর্মকর্তা তার পরিবারের চারসদস্য সহ নিহত হন। দুইজন হামলাকারী তাদের সুইসাইড ভেস্ট বিস্ফোরিত করে।

আইএসের বার্তা সংস্থা আমাক থেকে দাবি করা হয়, সাতজন আত্মঘাতী হামলাকারী এই হামলা চালায়। শহরের প্রধান হাসপাতালের ডাক্তার নওফাল মুস্তাফা জানান, এখন পর্যন্ত তাদের কাছে ৩১ জনের মরদেহ রয়েছে। নিহতদের ১৪জনই পুলিশ সদস্য।

২০১৪ সালে তিকরিতের দখল নেয় আইএস। ২০১৫ সালে তারা মধ্যপ্রাচ্যের অন্যতম সুপ্রাচীন খ্রিস্টান উপাসনালয় গ্রিন চার্চ বোমা মেরে উড়িয়ে দেয়। এইক বছর তিকরিতের পুনর্দখল নেয় ইরাকি বাহিনী। তবে মাঝে মাঝেই সেখানে আত্মঘাতী হামলা চালায় আইএস।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!