1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন

গাইবান্ধায় বর্ষিয়ান রাজনীতিক ফরহাদ আব্দুল্যাহ্ হারুন বাবলু আর নেই

  • আপডেট হয়েছে : সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ১৪০ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিত্ব বর্ষিয়ান রাজনীতিক ফরহাদ আব্দুল্যাহ্ হারুন বাবলু (৭২) আর নেই। সোমবার (২৩ জুন) সকাল সাড়ে ১০টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক কন্যা সন্তান রেখে গেছেন।

তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে জেলাজুড়ে রাজনীতি-সামাজিক-সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। এদিন সকাল ৯টার দিকে শহরের পশ্চিম থানাপাড়ার নিজ বাড়িতে তিনি অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে যান স্বজনরা। হাসপাতালে ইসিজি মেশিন বিকল থাকায় তাঁকে একটি বেসরকারি  হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর ইসিজি করা হয়। পরে জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক  ইসিজি রিপোর্ট দেখে তাঁকে মৃত ঘোষণা করেন।

ফরহাদ আব্দুল্যাহ্ হারুন বাবলু ছিলেন গাইবান্ধায় বৈশাখী মেলা উদযাপনের অন্যতম উদ্যোক্তা, গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার (গানাসাস) সদস্য, জেলা শিল্পকলা একাডেমির আজীবন সদস্য, গাইবান্ধা পাবলিক লাইব্রেরি অ্যান্ড কাবের দীর্ঘ সময়ের সাধারণ সম্পাদক, গাইবান্ধা নাগরিক কমিটির সদস্য সচিব, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি জেলা ইউনিটের সাবেক সহ-সভাপতি, পৌরসভার সাবেক কমিশনার, আওয়ামীলীগ নেতা এবং জেলার বিশিষ্ট ঠিকাদার। এছাড়াও তিনি গাইবান্ধায় মোহামেডান স্পোর্টিং কাব ও সবুজ পাতা শিশু-কিশোর সংগঠন প্রতিষ্ঠা করেন।

তাঁর মৃত্যুর খবরে থানাপাড়ার বাসায় বন্ধু-স্বজন-শুভাকাঙ্খীসহ সর্বস্তরের মানুষের ঢল নামে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেককেই শোক প্রকাশ করতে দেখা যায়।

সোমবার বাদ এশা গাইবান্ধা গোরস্থান জামে মসজিদ প্রাঙ্গণে তাঁর নামাজে জানাযা শেষে পৌর গোরস্থানে দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

এদিকে; বিশিষ্ট ব্যক্তিত্ব ফরহাদ আব্দুল্যাহ্ হারুন বাবলুর মৃত্যুতে রাজতৈনিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!