1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন

সাংবাদিক ও সাংস্কৃতিককর্মী ময়নুল লাঞ্ছিত, জীবননাশের হুমকি প্রদান

  • আপডেট হয়েছে : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ সাংবাদিক ও সংস্কৃতিকর্মী ময়নুল ইসলামকে শারীরিকভাবে লাঞ্ছিত করে তাকে জীবননাশের হুমকি দিয়েছে ফুল মিয়া নামের এক দুর্বৃত্ত। ওই ফুল মিয়া গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদের ছোট ভাই।

লাঞ্ছনার শিকার ময়নুল ইসলাম দৈনিক ঘাঘট ও সাপ্তাহিক চলমান জবাব এর সাংবাদিক। সাংবাদিকতা ও সংস্কৃতি সেবার পাশাপাশি তিনি সামাজিক অসঙ্গতি ও অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবসময়ই সোচ্চার থাকেন। তার বাড়ি লক্ষ্মীপুর ইউনিয়নের মৌজা মালিবাড়ি গ্রামে।

তিনি নিউজ সংক্রান্ত বিষয়ে লক্ষ্মীপুর ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত কাজী মওলানা হাফিজুর রহমানের সাথে শনিবার রাত ৯টার দিকে মোবাইল ফোনে কথা বলেন। কাজী জানান যে, তার দায়িত্বে আছেন লক্ষ্মীপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদের ভাই ফুলমিয়া। তারপরই ফুলমিয়া ০১৯৮৯-৭৫৮৪৯২ নম্বর থেকে ময়নুল ইসলামের ০১৭৪৪-৭৫৮৫৩৫ নম্বরে অকথ্য ভাষায় গালিগালাজ ও তাকে দেখে নেওয়ার হুমকি দেয়। ফুল মিয়া আরও বলে যে, আর কোনো কথা হবে না, কোনো কিছু জানতে হলে আমার কাছ থেকেই জানতে হবে এবং আমি (ফুলমিয়া) এখানকার মুল ব্যক্তি সব বিষয়ে আমার কাছ থেকেই পরামর্শ নিতে হবে। শুধু তাইনয়, রাত ১১টার দিকে লক্ষ্মীপুর বাজারের মসজিদ সংলগ্ন সড়কে বাড়ি যাওয়ার পথে সাংবাদিক ময়নুল ইসলামের পথরোধ করে ফুলমিয়া তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে প্রকাশ্যে জীবননাশের হুমকি দেয়। এ ঘটনায় গাইবান্ধা সদর থানায় ময়নুল ইসলাম লিখিত অভিযোগ করেছেন। ঘটনা তদন্তের জন্য এস আই আনিছুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এদিকে, সাংবাদিক ময়নুল ইসলাম লাঞ্ছিত হওয়ায় গাইবান্ধার সাংবাদিক ও সাংস্কৃতিককর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা অবিলম্বে দায়ী ফুল মিয়ার বিচার দাবি করেছেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!