1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২১ অপরাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে বিশ্বমানে উন্নীত করাই প্রধান লক্ষ্য : শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন

তারাগঞ্জ কলেজের আয়-ব্যয়ের নথি চুরি করার কথা স্বীকার করলেন সাবেক অধ্যক্ষ

  • আপডেট হয়েছে : রবিবার, ২২ জুন, ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে

এম. এ. শাহীন,রংপুরঃ

রংপুরের তারাগঞ্জ ওয়াকফ এস্টেট সরকারি কলেজে সাবেক অধ্যক্ষ মো. আব্দুল বারি মন্ডলের বিরুদ্ধে দাপ্তরিক নথিপত্র চুরির অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, তিনি বর্তমান অধ্যক্ষের অনুমতি ছাড়াই একটি সিলগালা আলমারি খুলে গুরুত্বপূর্ণ আয়-ব্যয়ের নথি নিয়ে গেছেন।
ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার (১২ জুন) দুপুর ১২টার দিকে। এ সময় কলেজের অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর মো. মেনহাজুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
মেনহাজুল ইসলাম জানান, আমি ২০২৫ সালের এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড রেজিস্ট্রারভুক্ত করার জন্য অফিসে আসি। তখনই সাবেক অধ্যক্ষ আব্দুল বারি স্যার এসে একটি সিলগালা আলমারি খুলে কিছু দাপ্তরিক কাগজপত্র বের করে নিয়ে যান।

জানা গেছে, আব্দুল বারি দুই বছর আগে অবসর গ্রহণ করেন। তিনি বর্তমানে প্রতিষ্ঠানটির দায়িত্বে নেই। কলেজের নিয়ম অনুযায়ী, যেকোনো আলমারি বা অফিস কক্ষ খোলার জন্য দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষের অনুমতি প্রয়োজন।
স্থানীয়রা অভিযোগ করেছেন, অবসরের দীর্ঘদিন পর হঠাৎ এমনভাবে অফিসে প্রবেশ করে নথি নিয়ে যাওয়ার ঘটনা উদ্দেশ্যপ্রণোদিত। অনেকেই ধারণা করছেন, তার আমলে সংগঠিত অনিয়ম ও দুর্নীতির প্রমাণ লোপাট করতেই তিনি কৌশলে এই কাজ করেছেন।

এ বিষয়ে সাবেক অধ্যক্ষ মো. আব্দুল বারি মন্ডল বলেন, নিজের প্রয়োজনে কিছু কাগজপত্র নিয়ে এসেছি, তবে তা বর্তমান অধ্যক্ষকে না জানিয়েই।

এ বিষয়ে কলেজের বর্তমান অধ্যক্ষ মো. আব্দুস সবুর বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!