1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান

গোবিন্দগঞ্জে রংপুর ইপিজেডের বাস্তবায়নের দাবীতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট হয়েছে : শনিবার, ২১ জুন, ২০২৫
  • ৩৩০ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধা গাইবান্ধার গোবিন্দগঞ্জে রংপুর ইপিজেডের কাজ দ্রুত শুরু করার দাবীতে জামায়াতের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ জুন) বাদ আসর গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের জামায়াত মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী, সাবেক জেলা আমীর ডা. আব্দুর রহিম সরকার, উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান নুরুন নবী প্রধান, উপজেলা জামায়াতের  আমীর আবুল হোসাইন মাষ্টারের নেতৃত্বে এক বিশাল মিছিল বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষি করে। পরে পশ্চিম চারমাথায় এক সমাবেশে মিলিত হয়। উপজেলা জামায়াতের আমীর মাস্টার আবুল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত  সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক জেলা আমীর ডা. আব্দুর রহিম সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান গাইবান্ধা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নুরুন নবী প্রধান, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাও. আবুল কালাম আজাদ, সহকারি সেক্রেটারি অধ্যাপক আশরাফুল ইসলাম রাজু, মাও. মশিউর রহমান, পৌর আমীর শহিদুল ইসলাম, সেক্রেটারী হাসান সাঈদ তালুকদার, উপজেলা শিবিরের সভাপতি মাজহারুল ইসলাম ও সেক্রেটারি আমিমুল এহসান প্রমুখ।

প্রধান অতিথি ডা. আব্দুর রহিম সরকার বলেন, গোবিন্দগঞ্জবাসীর প্রাণের দাবী রংপুর ইপিজেড। ইপিজেড স্থাপনে প্রশাসনিক সকল প্রকার কাজ সম্পন্ন হলেও একটি স্বার্থান্বেষী মহলের কারণে আজো ইপিজেডের নির্মাণ কাজ আজো শুরু করা সম্ভব হয়নি। এ স্বার্থান্বেষী মহল গুটি কয়েক। তাদের কারণে ইপিজেড নির্মাণ বিলম্ব হবে এটি গোবিন্দগঞ্জবাসী মেনে নেবে না।

তিনি আরো বলেন, ইপিজেড বাস্তবায়ন হলে দুই লাখ মানুষের কর্মসংস্থান হবে। সেইসাথে গোবিন্দগঞ্জ উপজেলার অর্থনৈতিক চেহারা পাল্টে যাবে। ব্যবসা বাণিজ্যের নতুন দিগন্ত শুরু হবে। তাই এসব সার্বিক সুবিধা থেকে বঞ্চিত করার কারো সুযোগ নেই। কেউ যদি ইপিজেড নির্মাণে অবৈধ বাঁধা সৃষ্টি করে তাহলে গোবিন্দগঞ্জবাসী তা প্রতিহত করবে।

ডা. রহিম বলেন, অবিলম্বে গোবিন্দগঞ্জে ইপিজেডের নির্মাণ কাজ শুরু করতে হবে। যারা অবৈধ ভাবে বাধা দেয়ার চেষ্টা করবে তাদের আইনের আওতায় আনতে হবে। রংপুর ইপিজেডের সাথে অন্যান্য ইপিজেড অনুমোদন পাওয়ার পর সেখানে কাজ শুরু হয়েছে। অথচ গোবিন্দগঞ্জে ইপিজেডের কাজ এখনো শুরু হয়নি। তাই অনতি বিলম্বে রংপুর ইপিজেডের কাজ শুরু করে গোবিন্দগঞ্জবাসীর আশা আকাংখার প্রতিফলন ঘটাতে হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!