1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান

সুন্দরগঞ্জে প্রেমিকাকে ধর্ষণের পর বিয়ে না করায় প্রেমিকার আত্মহত্যা

  • আপডেট হয়েছে : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ১৪৬ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় চম্পা আকতার (১৪) নামে নবম শ্রেণির এক ছাত্রী আত্মহত্যা করেছে।

পরিবারের দাবী, বিয়ের প্রলোভনে ওই মাদরাসা ছাত্রীকে ধর্ষণ করেন তার প্রেমিক। পরবর্তীতে বিয়ে করতে রাজি না হওয়ায় চম্পা আক্তার আত্মহত্যা করে।

মৃত্যুর আগে চম্পা আক্তারের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। মৃত্যুর ঘটনায় মঙ্গলবার  রাতে সুন্দরগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন থানা অফিসার ইনচার্জ মো. আব্দুল হাকিম আজাদ।

এরআগে সোমবার রাতে উপজেলার সর্বানন্দ ইউনিয়নে তালুক সর্বানন্দ গ্রামের নিজ বাড়িতে ওই ছাত্রীকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। চম্পা আক্তার ওই গ্রামের বাদশা মিয়ার মেয়ে। খাজেমুল ইসলামিয়া দাখিল মাদরাসার নবম শ্রেণির শিক্ষার্থী।

এদিকে; মৃত্যুর আগে ভিডিওবার্তায় চম্পা আক্তার বলেন, ‘শাকিল আমাকে বিয়ে করবে বলে ওর বোনের বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। পরে বিয়ে করবে না বলে জানিয়ে দেয়। বিষয়টি শাকিলের পরিবারও জানে। তারাও বলছে, তুই মর গিয়ে।’

এ ঘটনায় সোমবার নিহতের মা নুরজাহান বেগম বাদী হয়ে দু’জনকে আসামী করে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

স্থানীয় ও মামলা সূত্রে জানা গেছে, সুন্দরগঞ্জ উপজেলার বামনজল গ্রামের হাছেন আলীর ছেলে শাকিল মিয়ার (২০) সঙ্গে চম্পা আক্তারের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কয়েক বছর থেকে বিয়ের প্রলোভন দেখিয়ে চম্পার সঙ্গে শারীরিক সম্পর্ক করেন শাকিল। সম্প্রতি তারা দু’জন ঢাকার বিভিন্ন এলাকায় ঘুরে আসেন। বিষয়টি উভয়ের পরিবার জানতো। এক পর্যায়ে চম্পা আক্তার বিয়ের জন্য শাকিলকে বলে। শাকিল বিয়েতে রাজি না হয়ে তাকে আত্মহত্যা করার জন্য বলেন।

এর কিছুদিন পর শাকিলের আত্মীয় সর্বানন্দ গ্রামের সোনা মিয়া চম্পাকে কীটনাশকও এনে দেন। এরপর গত ১৫ মে পরিবারের অজান্তে চম্পা আক্তার ওই কীটনাশক পান করে অসুস্থ হয়। পরে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নেয়া হয়। সেখানে দীর্ঘ ৩১ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে গত সোমবার চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যায় সে।

চম্পার পরিবারের সদস্যরা জানান, তাদের সম্পর্কের বিষয়টি শাকিলের পরিবার জানতো এবং বিষয়টি মীমাংসার চেষ্টা করে। তবে চম্পাকে বাড়ির বউ করতে রাজি হয়নি শাকিলের পরিবার। এ কারণে মানসিকভাবে ভেঙে পড়েছিল চম্পা। শাকিল মিয়ার প্ররোচনায় চম্পা আত্মহত্যা করেছে।

সুন্দরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. আব্দুল হাকিম আজাদ বলেন, এ ঘটনায় আত্মহত্যার প্ররোচনায় একটি মামলা হয়েছে। অভিযুক্ত আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!