1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান

সাংবাদিক পরিচয়ে এলাকাবাসীর ওপর অত্যাচার, মুক্তা ও মিলনের শাস্তি দাবী

  • আপডেট হয়েছে : বুধবার, ১৮ জুন, ২০২৫
  • ১৪৮ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড়ে সাংবাদিক পরিচয়ে মুক্তা মিয়া ও মিজানুর রহমান মিলনের চাঁদাবাজি এবং অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে। তাদের শাস্তির দাবীতে বুধবার শহরের কাচারী বাজার এলাকায় ডিবি রোডে মানববন্ধন করেছে ভুক্তভোগী এলাকাবাসী। পরে একই দাবীতে গাইবান্ধা প্রেস কাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেছেন মুক্তা মিয়া ও মিজানুর রহমান মিলনের চাচাতো ভাই জুয়েল মিয়া।

মানববন্ধনে বক্তারা উল্লেখ করেন, সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নের দক্ষিণ খোলাবাড়ী মাস্টারপাড়া গ্রামের আজিজার রহমানের ছেলে মুক্তা মিয়া ও মিজানুর রহমান মিলন পতিত ফ্যাসিস্ট সরকারের আমলে সাংবাদিক পরিচয়ে নিরীহ ব্যক্তিদের কাছে চাঁদাবাজি করছেন। তাদের এই চাঁদাবাজি এখনও অব্যাহত রয়েছে। তাদের অত্যাচারে এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছেন। চাঁদা দিতে না চাইলে তারা বিভিন্ন কৌশলে ও মামলায় জড়ানোর ভয় দেখিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার শুরু করেন। মুক্তার মিয়ার বিরুদ্ধে চাঁদাবাজির একাধিক মামলা রয়েছে। এমনকি মুক্তার বিরুদ্ধে তার বাবা-মাও মামলা দায়ের করেছে।  সম্প্রতি মুক্তা মিয়ার জেঠাতো ভাই ঢাকায় বায়িং হাউজে কর্মরত জুয়েল মিয়াকে গাঁজা ও ইয়াবা ব্যবসায়ী বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম-ফেসবুকে অপপ্রচার চালায় মুক্তা মিয়া। তিনি ফেসবুকের ওই পোস্টটি জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অফিস ও পুলিশ সুপারকে ট্যাগ করেন। এ নিয়ে ডিএসবি তদন্তও করেন। কিন্তু জুয়েল মিয়ার বিরুদ্ধে কোনো মাদক দ্রব্য বিক্রির সাথে সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া যায়নি। এভাবেই মুক্তা মিয়া ও তার সহোদর ভাই মিজানুর রহমান মিলন এলাকার নিরীহ মানুষকে হয়রানী ও অত্যাচার করে আসছে। তাদের দুজনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান বক্তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন ভুক্তভোগী জুয়েল মিয়া, তার বৃদ্ধ পিতা মো. আজিজুল হক ও মা রাবেয়া বেগম ও এলাকাবাসীর পক্ষে রেজা মিয়া প্রমুখ। পরে একই দাবীতে গাইবান্ধা প্রেসকাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী জুয়েল মিয়া ও তার পরিবার এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!