1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ

সুন্দরগঞ্জে গৃহবধূর লাশ উদ্ধার

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ১২৬ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের মনমথ সরদারপাড়া গ্রামে জরিনা বেগম (১৮) নামে এক গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার রাত ৩টার দিকে জরিনার স্বামী মোনাফ আলী তার শ্বশুর নুরুন্নবী মিয়াকে আত্মহত্যার খবর দেয়। খবর পেয়ে স্বজনরা ছুটে এসে জরিনার মৃতদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে বিষয়টি থানায় জানালে মঙ্গলবার সকালে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নিয়ে যায় পুলিশ।

পারিবারিক সূত্রে জানা গেছে, ২ বছর আগে উপজেলার কাপাসিয়া ইউনিয়নের লালচামার গ্রামের নুরুন্নবী মিয়ার মেয়ে জরিনা বেগমের সাথে বিয়ে হয় মনমথ সরদারপাড়া গ্রামের মফিজল হকের ছেলে মোনাফ আলীর। বিয়ের পর থেকে যৌতুকসহ বিভিন্ন বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ চলে আসছিল।

তবে ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। জরিনা বেগম ওই গ্রামের মোনাফ আলীর স্ত্রী।

নুরুন্নবী মিয়ার দাবী যৌতুকের কারণে তার জামাইসহ পরিবারের লোকজন জরিনাকে হত্যা করে গলায় ফাঁস দিয়ে ঝুলে রেখেছে।

জরিনার স্বামীর দাবী, তার স্ত্রী ঘরের মধ্যে সোমবার (১৬ জুন) দিবাগত রাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

সুন্দরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. আব্দুল হাকিম আজাদ বলেন, মরদেহ উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!