1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন
১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১০ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
নির্দয় কসাইয়ের হাতে গর্ভবতী পশু: ক্রেতা হয়ে হাজির তারাগঞ্জের ইউএনও মোনাব্বর হোসেন। মানবিকতার অনন্য নজির: তারাগঞ্জে অকালপ্রয়াত বিদ্যুৎ শ্রমিকের এতিম সন্তানদের অভিভাবক হলেন ইউএনও মোনাব্বর হোসেন। তারাগঞ্জে প্রতি শুক্রবার ফ্রি চিকিৎসাসেবা,উদ্বোধন করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগ্রেসরা পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০ তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা গাইবান্ধায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন : ৪০ হাজার টাকা জরিমানা ইসলামী ছাত্রশিবিরের গাইবান্ধা জেলা কমিটি ঘোষণা সভাপতি ইউসুফ এবং সেক্রেটারী ফাহিম ১২ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত: মন্ত্রিপরিষদ সচিব সরকার দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায়: প্রধানমন্ত্রী

গোবিন্দগঞ্জে ইপিজেড বাস্তবায়নের দাবীতে মানববন্ধন ও মহাসড়ক অবরোধ

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ১৪৪ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জে রংপুর ইপিজেড বাস্তবায়নের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ জুন) বিকেল ৪টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের থানা মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ ছাড়াও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক, স্কাউট সদস্য ও স্বেচ্ছাসেবী বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ব্যানার নিয়ে উপস্থিত ছিলেন।

‘আমরা গোবিন্দবাসীর’ আয়োজনে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন এমএ মতিন মোল্লা, সাজাদুর রহমান সাজু, ওমর ফারুক, আব্দুস সালাম, অয়ন ইসলাম ও আবু রায়হান প্রমুখ।

বক্তারা বলেন, গোবিন্দগঞ্জে রংপুর ইপিজেড বাস্তবায়ন হলে গাইবান্ধা জেলাসহ পার্শ্ববর্তী জেলাসমূহের পাঁচ লাখ মানুষ বিভিন্নভাবে উপকৃত হবেন। এতে করে বেকারত্ব কমে যাবে এবং উন্নয়নের দিকে ধাবিত হবে। তাই ইপিজেড স্থাপনের সরকারের গৃহীত সিদ্ধান্ত অবিলম্বে বাস্তবায়ন করা হোক।

এদিকে ঢাকা-রংপুর সড়ক অবরোধ করে মানববন্ধন কর্মসূচি চলাকালে ওই মহাসড়কসহ গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কে সকল প্রকার যানবাহন চলাচল প্রায় ঘণ্টাব্যাপী বন্ধ থাকে। পরে উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা ঘটনাস্থলে এসে জেলা প্রশাসকসহ সরকারের উচ্চ পর্যায়ে জানানোর আশ্বাস দিলে এই মানববন্ধন ও অবরোধ তুলে নেয়া হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!