1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫২ অপরাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান

ফুলছড়িতে বিএনপির ঈদ পূর্ণমিলনী ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট হয়েছে : সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে ঈদ পূর্ণমিলনী ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৫ জুন) বিকেলে গজারিয়া ইউনিয়নের একটি খোলা মাঠে এ আয়োজন অনুষ্ঠিত হয়। গজারিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম সাজু’র সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি ও গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী ফারুক আলম সরকার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা বিএনপির সদস্য ও মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান সাইদী সোহাগ।

বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির উপদেষ্টা নাজেমুল ইসলাম নয়ন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম সরকার, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, গজারিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মঞ্জুর আলম কনক, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ছায়দার হোসেন, উদাখালি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিছুর রহমান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু সাইদ, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন জয়, ইউনিয়ন বিএনপির উপদেষ্টা মোস্তফা ব্যাপারী, সাবেক সাংগঠনিক সম্পাদক আনছার আলী, গজারিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাজেদুল ইসলাম ও উদাখালী ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে বিএনপিকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যেতে হবে।

আয়োজন ঘিরে কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। অনুষ্ঠান শেষে এক আনন্দ মিছিল ইউনিয়নের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!