1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ

গাইবান্ধায় যাত্রীর সাথে স্টেশন মাস্টারের হাতাহাতির ঘটনা

  • আপডেট হয়েছে : শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ৭৯ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ ট্রেনের দুই যাত্রীর মধ্যে বিরোধ থামাতে গিয়ে মারধরের শিকার হয়েছেন গাইবান্ধা রেল স্টেশনমাস্টার। শনিবার (১৪ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে স্টেশনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, লালমনিরহাট থেকে ছেড়ে আসা লালমনি এক্সপ্রেস গাইবান্ধায় পৌঁছালে বগিতে ওঠা নিয়ে এক নারী যাত্রীর সঙ্গে অন্য এক পুরুষের বাগবিতণ্ডা হয়। দুজনের বাগবিতন্ডা থামাতে গিয়ে একপক্ষের যাত্রী ও স্বজনদের মারধরের শিকার হন দায়িত্বরত স্টেশনমাস্টার।

স্টেশনমাস্টার আবুল কাশেম বলেন, স্টেশনে ট্রেন আসার সঙ্গে চিল্লাচিল্লি শুনে এগিয়ে যাই। দেখি এক নারী যাত্রীর আগে ওঠা নিয়ে পুরুষ যাত্রীর সঙ্গে তর্ক লেগেছে। দুই যাত্রীকে থামানোর চেষ্টা করি। এ সময় হঠাৎ এক যাত্রী ও তার স্বজনরা আমাকে মারধর শুরু করে। এসময় জিআরপি পুলিশ সদস্যরা উপস্থিত থাকলেও এগিয়ে আসেনি। কি করব মার তো খেয়েছি? কাকে অভিযোগ দেব? অভিযোগ দিলে কি আর মার ফেরত পাব।

গাইবান্ধা রেল স্টেশনের পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সাহেব গণি বলেন, ঘটনাটি দুঃখজনক। স্টেশনমাস্টারসহ আমি ঘটনাস্থলে উপস্থিত ছিলাম। আমি যাত্রীদের ধাক্কাধাক্কিতে বগিতে আটকে যাই। পরে দেখি ট্রেন থেকে মাস্টারকে নামিয়ে যাত্রীরা মারধর করছেন। সঙ্গে সঙ্গে পুলিশ ডাকতেই ট্রেনটি ছেড়ে দেয়। তাই আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!