1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
কারাগারে অসুস্থ অবস্থায় মেডিকেলে মৃত্যু পলাশবাড়ী উপজেলা আ’লীগ সভাপতি লিপন সরকারের দাফন সম্পন্ন নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি

মহাসড়কে ভ্রাম্যমাণ আদালতে ২৯টি মামলায় ৭৪১০০ টাকা জরিমানা

  • আপডেট হয়েছে : শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ৬২ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ ঈদ-উল-আযহা উদযাপন শেষে কর্মস্থলমুখী যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্নভাবে যাতায়াত নিশ্চিত করনের লক্ষ্যে গাইবান্ধার পলাশবাড়ীতে মহাসড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

শনিবার (১৪ জুন) আধাবেলা ঢাকা-রংপুর মহাসড়কের পলাশবাড়ীতে জেলা প্রশাসন, জেলা পুলিশ ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটিএ গাইবান্ধার যৌথ উদ্যোগে এ আদালত পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত নেতৃত্ব দেন গাইবান্ধা জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার ও  এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ট্রেজারি শাখা মোহাম্মদ মুনতাসির মারুফ। গাইবান্ধা বিআরটিএ’র মোটরযান পরিদর্শক কামাল আহম্মেদ কাজলসহ অফিসের কর্মচারীরা ছাড়াও জেলা ট্রাফিক পুলিশের টিআই মহিউদ্দিন এবং জেলা পুলিশের সদস্যরা এসময় উপস্থিত ছিলেন। এসময় সড়কে চলাচলরত বিভিন্ন গাড়ির ফিটনেস, রেজিস্ট্রেশন ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় ২৯টি  মামলায় ৭৪১০০ টাকা জরিমানা আদায় করে এই ভ্রাম্যমাণ আদালত।

গাইবান্ধা বিআরটিএ মোটরযান পরিদর্শক কামাল আহম্মেদ কাজল বলেন, ফিটনেস বিহীন যানবাহন ও অদ চালকের কারনে এবাবের ঈদেও সড়কে অনেক প্রাণ ঝড়ে গেছে। সড়কে নির্ধারিত গতির বেশি গাড়ী চালাচলে দুর্ঘটনা বেশি হয়। গাড়ী ও চালকের সকল কাগজপত্র যাচাই বাছাই করে দেখা হয়। পলাশবাড়ী ট্রাফিক পুলিশের টিআই মহিউদ্দিন বলেন, মোটর সাইকেল, হেলমেট বিহীন মোটর সাইকেল চালক, বাস, প্রাইভেট কারের কাগজ পত্র ও ফিটনেস ঠিক না থাকায় মামলা দেয়া হয়। বাসের বেশি জরিমানা করা হয়েছে।

কয়েকজন চালক বলেন, একাধিকবার গাড়ীর মালিককে তাগাদা দিলেও কাগজপত্র ঠিক করে দেয়নি। গাড়ীর ব্যবসা খারাপ যাচ্ছিলো। আমাদের চালক লাইসেন্সে কোন ঝামেলা নেই। ঢাকা ফিরেই গাড়ীর কাগজের ঝামেলা ঠিক করা হবে।

জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার ও  এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ট্রেজারি শাখা মোহাম্মদ মুনতাসির মারুফ বলেন, ঈদ পরবর্তী কর্মস্থলমূখী যাত্রী সাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার ল্েয গাইবান্ধার পলাশবাড়ী মহাসড়কে সড়ক পরিবহন আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। গাড়ীর, চালক ও কাগজের  ত্রুটি থাকায় মামলা হিসেবে অর্থদন্ড বা জরিমানা করা হয়। এছাড়াও বেশ কিছু গাড়ী দ্রুত গতিতে থাকায় তাদেরকেও মামলা দেয়া হয়। মোট ২৯টি মামলায় ৭৪১০০ টাকা আদায় করা হয়। যা সরকারি কোষাগাড়ে জমা দেয়া হয়।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!