1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১০ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
গণমাধ্যমকে স্বাধীনতা দিতে হবে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী নির্দয় কসাইয়ের হাতে গর্ভবতী পশু: ক্রেতা হয়ে হাজির তারাগঞ্জের ইউএনও মোনাব্বর হোসেন। মানবিকতার অনন্য নজির: তারাগঞ্জে অকালপ্রয়াত বিদ্যুৎ শ্রমিকের এতিম সন্তানদের অভিভাবক হলেন ইউএনও মোনাব্বর হোসেন। তারাগঞ্জে প্রতি শুক্রবার ফ্রি চিকিৎসাসেবা,উদ্বোধন করলেন এমপি এটিএম আজহারুল ইসলাম টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ত্রিদেশীয় সিরিজ খেলবে টাইগ্রেসরা পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে জঙ্গি হামলায় নিহত ২০ তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা গাইবান্ধায় অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন : ৪০ হাজার টাকা জরিমানা ইসলামী ছাত্রশিবিরের গাইবান্ধা জেলা কমিটি ঘোষণা সভাপতি ইউসুফ এবং সেক্রেটারী ফাহিম ১২ লাখ কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত: মন্ত্রিপরিষদ সচিব

তারেক রহমানের দেশে আসতে কোনো বাধা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

  • আপডেট হয়েছে : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫
  • ৪২১ বার পড়া হয়েছে

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘তারেক রহমান ইচ্ছা করলে যে কোনো সময় দেশে ফিরতে পারেন। তিনি দেশে আসতে কোনো বাধা নেই। তিনি বাংলাদেশের নাগরিক। যখন মনে করবেন, তখনই দেশে ফিরবেন’।

স্বরাষ্ট্র উপদেষ্টা আজ গাজীপুর মহানগরের সালনা এলাকায় হাইওয়ে থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন। আজ বেলা ১১টার দিকে সালনা হাইওয়ে থানায় পৌঁছে প্রথমেই স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের মধ্যে মাস্ক বিতরণ করেন। পরে তিনি থানা পরিদর্শন করেন। পরিদর্শন শেষে সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা খণ্ডিত রিপোর্ট করবেন না। আমরা যা বলি, সেটি পুরোপুরি তুলে ধরবেন। রিপোর্ট করার সময় খণ্ডিতভাবে কিছু উপস্থাপন করবেন না। কারণ খণ্ডিত রিপোর্ট পার্শ্ববর্তী কিছু দেশ তাদের স্বার্থে ব্যবহার করে এবং মিথ্যা প্রচার চালায়। এ জন্য অনুরোধ করছি- রিপোর্ট করলে তা পুরোটা করবেন।’

স্বরাষ্ট্র উপদেষ্টা পলিথিন বর্জনের বিষয়ে সচেতনতা তৈরির আহ্বান জানিয়ে বলেন, ‘আপনারা নিজেরা পলিথিন ব্যবহার পরিহার করবেন এবং জনমত গড়ে তুলবেন, যাতে সবাই পলিথিন বর্জনে উৎসাহিত হয়।’

ভারতীয় নাগরিকদের বাংলাদেশে পুশইন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে লিখেছি। পররাষ্ট্র উপদেষ্টা ইতিমধ্যে গণমাধ্যমে এ বিষয়ে বক্তব্য দিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘আমাদের কোনো বাংলাদেশি নাগরিক যদি সেখানে থাকে, আমরা তাকে অবশ্যই গ্রহণ করবো। তবে তা প্রপার চ্যানেলের মাধ্যমে হতে হবে। কিন্তু ভারতীয়রা তা অনুসরণ না করে জঙ্গলে, রাস্তায়, বিভিন্ন স্থানে অনুপ্রবেশ ঘটাচ্ছে, যা অমানবিক এবং মানবাধিকার লঙ্ঘনের শামিল। এ বিষয়ে আমরা ভারতীয় হাইকমিশনারকেও জানিয়েছি।’

করোনা সংক্রমণ সংক্রান্ত একটি প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, ‘এভাবে যাদের পুশইন করা হচ্ছে, তাদের মাধ্যমে করোনা সংক্রমণের ঝুঁকি থাকায় স্বাস্থ্যবিধি অনুযায়ী তাদের পরীক্ষা করা হচ্ছে।’

পরে উপদেষ্টা গাজীপুর সদর উপজেলার রাজেন্দ্রপুর এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-৬৩ গাজীপুর ব্যাটালিয়নের প্রধান কার্যালয় পরিদর্শন করেন। তিনি সেখানে বিজিবির বিভিন্ন কার্যক্রম সম্পর্কে অবহিত হন এবং একটি গাছের চারা রোপণ করেন। পরবর্তীতে তাঁর গাজীপুরের শ্রীপুর উপজেলায় কৃষি বিভাগের একটি প্রকল্প পরিদর্শনের কথা রয়েছে।

স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আরও উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত আইজিপি শফিকুল ইসলাম, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান, অতিরিক্ত পুলিশ কমিশনার তাহেরুল হক চৌহান, গাজীপুরের জেলা প্রশাসক নাফিসা আরেফিন, গাজীপুর জেলা পুলিশের পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেকসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!