1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
৩রা ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
২৮শে শাবান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
কারাগারে অসুস্থ অবস্থায় মেডিকেলে মৃত্যু পলাশবাড়ী উপজেলা আ’লীগ সভাপতি লিপন সরকারের দাফন সম্পন্ন নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ শতাংশ, জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে : ইসি মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা গাইবান্ধা সুন্দরগঞ্জ-১ আসনে পুনরায় ভোট গ্রহণের দাবীতে বিএনপির দলীয় প্রার্থীর সংবাদ সম্মেলন তিন নেতার হাতে প্রধান উপদেষ্টার অভিনন্দন বার্তা ট্রাম্পের বর্ণবাদী ভিডিও বিতর্কে ‘রাজনীতির শালীনতা হারাচ্ছে’ : ওবামা কারাগারে অসুস্থ হয়ে রংপুর মেডিকেলে মৃত্যু: পলাশবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ সামিকুল ইসলাম লিপন আর নেই গাইবান্ধার ৫টি সংসদীয় আসনে ২ নারীসহ ২৮ প্রার্থীর জামানত হারালেন গাইবান্ধা–২ আসনে পুনর্ভোটের দাবি বিএনপি প্রার্থীর গাইবান্ধা–৪-এ ভোটে অনিয়মের অভিযোগ। পাঁচ কেন্দ্রে পুনঃভোট ও সব কেন্দ্রের পুনর্গণনার দাবি

পলাশবাড়ীতে স্ত্রীকে ফিরে পেতে অসহায় স্বামীর সংবাদ সম্মেলন

  • আপডেট হয়েছে : বুধবার, ১১ জুন, ২০২৫
  • ১৭৭ বার পড়া হয়েছে

গাইবান্ধার পলাশবাড়ীতে দেশের প্রচলিত আইন মেনে বিয়ে করা স্ত্রীকে লোভী শ্বশুরের কবল থেকে ফিরে পেতে সংবাদ সম্মেলন করেছেন আশাদুজ্জামান আশিক (২৫) নামে ভূক্তভোগী এক যুবক।

১১ জুন বুধবার রাতে পলাশবাড়ী প্রেসক্লাবে উপস্থিত হয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে স্ত্রীকে ফিরে পাবার আকুতি ও প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

আশাদুজ্জামান আশিক উপজেলা সদরের আসমতপুর গ্রামের ফুল মিয়ার ছেলে।

তার স্ত্রী আঁখি মনি (১৯) একই গ্রামের আমজাদ হোসেনের মেয়ে।

সংবাদ সম্মেলনে আশিক বলেন, একই গ্রামে বাড়ি হওয়ার সুবাদে আমাদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
আমাদের সম্পর্ক আখিঁর পরিবারে মেনে না নেয়ায় গত ২৮ মে ইসলামী শরীয়া মোতাবেক ২ লক্ষ টাকা মোহরনা নির্ধারণে বিয়ে করে থাকি।

কিন্তু মেয়ের বাবাসহ পরিবারের অন্যান্য সদস্যরা এ বিয়ে মেনে না নিয়ে বিরোধীতাসহ আমাকে নানাভাবে হয়রানি ও জীবন নাশের হুমকি দিয়ে আসছেন।

একপর্যায়ে তাদের আক্রশ থেকে বাঁচতে ঢাকার গাজিপুরে গিয়ে বসবাস শুরু করে বলে জানান।

এদিকে গত ১০ জুন মঙ্গলবার আশিকের শ্বশুর লোকজনসহ সেখানে গিয়ে তাকে মারধর করে জোরপূর্বক তার মেয়েকে বাড়িতে নিয়ে আসেন। বর্তমানে জোরপূর্বক বাড়িতে আটকে রেখেছেন বলে লিখিত বক্তব্যে জানান ভুক্তভোগী।

এতে নিরুপায় হয়ে অসহায় ভুক্তভোগী তার স্ত্রীকে ফিরে ফেতে সংবাদ সম্মেলনের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!