1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ আইন-শৃঙ্খলা বাহিনীকে দ্রুত জনপ্রত্যাশা পূরণ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ‘ফ্যামিলি কার্ড’ চালুর লক্ষ্যে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত সরকারের প্রতি সবার অধিকার সমান: প্রধানমন্ত্রী আগামীকাল থেকে রমজান মাস শুরু, ১৬ মার্চ দিবাগত রাতে শবে কদর সুজন মহুরীর হত্যার প্রতিবাদে গাইবান্ধা আইনজীবী সহকারি সমিতির মানববন্ধন ও বিক্ষোভ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তারেক রহমান

নব্বইয়ের যোদ্ধা বধ্যভূমি সংরক্ষণ কমিটির আহবায়ক জিএম চৌধুরী মিঠুর ‎নাগরিক শোকসভা

  • আপডেট হয়েছে : বুধবার, ১১ জুন, ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধায় নব্বইয়ে স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের তুমুল যোদ্ধা, গাইবান্ধা বধ্যভূমি সংরক্ষণ কমিটির আহবায়ক, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের জেলা শাখার সাবেক আহ্বায়ক, পৌর কাউন্সিলর জিএম চৌধুরী মিঠুর স্মরণে নাগরিক শোকসভা হয়েছে।

বুধবার (১১ জুন) গাইবান্ধা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এই শোকসভা অনুষ্ঠিত হয়। শোকসভা আয়োজন কমিটির আহ্বায়ক ওয়াজিউর রহমান রাফেলের সভাপতিত্বে জিএম চৌধুরী মিঠুর স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক শাহজাদা, সিপিবির কেন্দ্রীয় কমিটির সহকারি সাধারণ সম্পাদক মিহির ঘোষ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষক মাইনুল ইসলাম পল, সাহিত্যিক সুলতান উদ্দিন আহমেদ, গাইবান্ধা আদর্শ কলেজের সাবেক অধ্যক্ষ মমতাজুর রহমান বাবু, গাইবান্ধা নাগরিক মঞ্চের আহ্বায়ক অ্যাড. সিরাজুল ইসলাম বাবু, রাজনীতিক রেবতী মোহন বর্মন, লেখক রুপম রশিদ, সাবেক বাসদ নেতা শহীদুল ইসলাম, রাজনীতিক আহসানুল হাবীব সাঈদ, জিয়াউল হক জনি, প্রয়াত মিঠুর বন্ধু সমাজকর্মী গোলাম রব্বানী মুসা ও প্রবীর চক্রবর্তী, রাজনীতিক মঞ্জুর আলম মিঠু, রাজনীতিক আব্দুল্যাহ আদিল নান্নু, সাংস্কৃতিককর্মী আলমগীর কবীর বাদল, আলাল আহমেদ, শাহ আলম বাবলু, শামীম খন্দকার, মানিক বাহার, জুলফিকার চঞ্চল, শফিকুল ইসলাম রুবেল, নারীনেত্রী সাংবাদিক রিক্তু প্রসাদ, উদীচীর মিতা হাসান, চেম্বারের পরিচালক সুজন প্রসাদ, শুভানুধ্যায়ী উৎপল সাহা, মোস্তফা নুরুল ইসলাম ও উন্নয়নকর্মী মোদাচ্ছেরুজ্জামান মিলু প্রমুখ। শোকসভায় নিবেদিত কবিতা পাঠ করেন কবি দেবাশীষ দাশ দেবু, রজতকান্তি বর্মন ও শিরিন আক্তার।

‎শোকসভার শুরুতে প্রয়াত জিএম চৌধুরী মিঠুর প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবতা পালন করা হয়। শিল্পী সোমা সেনের গাওয়া তুমি রবে নীরবে… রবীন্দ্র সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সাংবাদিক ও সাবেক ছাত্রনেতা কায়সার রহমান রোমেল।

‎বক্তারা বলেন, জিএম চৌধুরী মিঠু, যিনি শুধু একটি নাম নন, একটি আদর্শের প্রতিচ্ছবি। তিনি স্বপ্ন দেখতেন এমন এক বাংলাদেশের, যেখানে মৌলবাদের কোনো স্থান নেই, যেখানে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করবে এবং যেখানে সমাজের মূল ভিত্তি হবে উদারতা ও অসাম্প্রায়িকতা। তার এই স্বপ্ন কেবল ব্যক্তিগত আকাঙা ছিল না বরং ছিল একটি সমৃদ্ধ, শান্তিপূর্ণ ও প্রগতিশীল জাতি গঠনের গভীর প্রত্যয়।

জেলার রাজনীতিক, বীর মুক্তিযোদ্ধা, সামাজিক-সাংস্কৃতিক কর্মী, বন্ধু, শুভাকাঙ্খীসহ সর্বস্তরের মানুষ শোকসভায় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য; গত ২৩ মে জিএম চৌধুরী মিঠু অসুস্থতাজনিত কারণে মৃত্যুবরণ করেন।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!