1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে কোচিং বাণিজ্যে শিক্ষকদের লোলুপ দৃষ্টি! শিক্ষা কি এখন আর মানুষ গড়ার কারখানা নয়? পর্ব-৪ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মূল্যায়ন উপলক্ষে গাইবান্ধায় সিপিবি’র বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর করনীয় শীর্ষক আলোচনা সভা নবনির্বাচিত এমপি’র আগমন উপলক্ষে পলাশবাড়ী উপজেলার সকল দপ্তর প্রধানগণের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মাসব্যাপী ইফতার ও রাতের খাবার কর্মসূচি শুরু ঈদের আগেই ফ্যামিলি কার্ড ও ২৫ কোটি বৃক্ষরোপণ— লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ

গোবিন্দগঞ্জ ২ হ্যাকারের বাড়িতে অভিযান চালিয়ে ২৩৭৪ সিম কার্ড উদ্ধার : ছয় মাসের কারাদন্ড

  • আপডেট হয়েছে : বুধবার, ১১ জুন, ২০২৫
  • ১৭৩ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় হ্যাকার চক্রের দুই সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ২৩৭৪ সিম কার্ড জব্দ করেছে যৌথবাহিনী।

সেইসাথে আটক করে কারাদন্ড দেয়া হয়েছে ওহেদুল ইসলাম (৩৯) ও মামুন মিয়া (৩৭) নামে দুজনকে। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন কোম্পানির ২৩৭৪টি সিম কার্ড, ল্যাপটপ, সিসি ক্যামেরা ও নগদ ৬ লাখ ৩০ হাজার টাকাসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটক ওহেদুল ইসলাম ও মামুন মিয়াকে ৫০ হাজার টাকা করে জরিমানা ও ছয় মাস করে বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। দন্ডপ্রাপ্ত ওহেদুল ইসলাম গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের উত্তর সিংগা গ্রামের রমজান আলীর ছেলে ও মামুন মিয়া একই গ্রামের মধু মিয়ার ছেলে।

বুধবার (১১ জুন) সকাল সাড়ে ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান এ দন্ড দেন। ভ্রাম্যমাণ আদালতে হাজিরের পর ওহেদুল ও মামুন হ্যাকার চক্রের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেন। দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন এলাকার বয়স্ক ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধীসহ অন্যান্য সরকারি ভাতাভোগীদের মোবাইল ফোনের সিম কার্ড হ্যাক করে প্রতিমাসে লাখ-লাখ টাকা হাতিয়ে নিয়ে আসছিলেন।

এরআগে, মঙ্গলবার মধ্যরাত থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত সেনা ক্যাপ্টেন রুবায়েত ইসলামের নেতৃত্বে হ্যাকার ওহেদুল ও মামুনের বাড়িতে অভিযান চালায় পুলিশ ও সেনাবাহিনীর যৌথবাহিনী। অভিযানে তাদের বাড়ি থেকে বিভিন্ন কোম্পানির ২৩৭৪ টি সিম কার্ড, দুটি সিসি ক্যামেরা, একটি রাউটার, একটি ল্যাপটপ, সাতটি মোবাইল ফোন, ভাতাভোগীদের সিম কার্ডের পিন কোডের চারটি রেজিস্ট্রার ও নগদ ছয় লাখ ৩০ হাজার টাকা জব্দ করা হয়।

গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো. বুলবুল ইসলাম বলেন, অভিযানে বিপুল সংখ্যক সিম কার্ডসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়েছে। পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ওহেদুল ইসলাম ও মামুন মিয়াকে জেল-জরিমানা করা হয়েছে। দন্ডপ্রাপ্তদের গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!