1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৫ অপরাহ্ন
৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৩রা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পীরগঞ্জে কোচিং বাণিজ্যে শিক্ষকদের লোলুপ দৃষ্টি! শিক্ষা কি এখন আর মানুষ গড়ার কারখানা নয়? পর্ব-৪ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী মূল্যায়ন উপলক্ষে গাইবান্ধায় সিপিবি’র বর্তমান রাজনৈতিক পরিস্থিতির উপর করনীয় শীর্ষক আলোচনা সভা নবনির্বাচিত এমপি’র আগমন উপলক্ষে পলাশবাড়ী উপজেলার সকল দপ্তর প্রধানগণের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা গাইবান্ধায় গণ উন্নয়ন কেন্দ্রের উদ্যোগে মাসব্যাপী ইফতার ও রাতের খাবার কর্মসূচি শুরু ঈদের আগেই ফ্যামিলি কার্ড ও ২৫ কোটি বৃক্ষরোপণ— লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু সাদুল্লাপুরে গণপিটুনিতে নিহত দুইজনের পরিচয় শনাক্ত সাদুল্যাপুরে ছিনতাই সন্দেহে গণপিটুনি: নিহত ২ পীরগঞ্জে খামারের আড়ালে খাঁচায় বন্দি পাখি, শখের আড়ালে বন্যপ্রাণী আইনের প্রকাশ্য লঙ্ঘন! রমজানে বাজার মনিটরিং-এ ফুলছড়ির উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান পলাশবাড়ীতে ‘মানবতার ঝুড়ি’: রমজানকে সামনে রেখে ব্যতিক্রমী উদ্যোগ

গাইবান্ধায় ইঞ্জিনিয়ার্স ফোরামের সভাপতি শফিকুল ও সম্পাদক আমজাদ নির্বাচিত

  • আপডেট হয়েছে : বুধবার, ১১ জুন, ২০২৫
  • ১৫৯ বার পড়া হয়েছে

খবরবাড়ি ডেস্কঃ গাইবান্ধা জেলা ইঞ্জিনিয়ার্স ফোরামের ত্রিবাষিক নির্বাচনে সভাপতি পদে  শফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক আমজাদ হোসেন নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (১০ জুন) গাইবান্ধা পাবলিক লাইব্রেরি  অ্যান্ড কব  হলরুমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ১০ থেকে বিরতিহীনভাবে বিকাল তিনটা পর্যন্ত ভোট গ্রহণ চলে। ৩৪৮ জন ভোটারের মধ্য ১৪২ জন ভোটার তাদের ভোটারধিকার প্রয়োগ করেন।

সভাপতি পদে শফিকুল ইসলাম ৮২ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রোকন উদ দৌল্লা ৫৮ ভোট পান। সাধারণ সম্পাদক পদে আমজাদ হোসেন ৯৩ পদে বিজয় লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী রাশেদুল ইসলাম পান ৪১ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে মাসুদ রানা নির্বাচিত হয়েছেন।

এছাড়া সহ-সভাপতি ফরমান আলী, সহ- সাধারণ সম্পাদক সোহরাব আলী, কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক রেজওয়ানুল কবির, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাজ্জাদুর রহমান, আইসিটি সম্পাদক নুর আলম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তারিক বিন আনোয়ার, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাহমুদ নাসের, চাকুরি বিষয়ক সম্পাদক আব্দুল মোত্তালিব, যুব ও ক্রিয়া বিষয়ক সম্পাদক সুজন মিয়া, মহিলা বিষয়ক সম্পাদক মাহমুদা আকতার মিমু, সমাজ ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক চমক কুমার, উদ্যোক্তা বিষয়ক সম্পাদক তানবীর আহমেদ, কার্যকারি সদস্য আফলাক হোসেন রিপন ও এম এ আব্দুর রহিম নির্বাচিত হয়েছেন।

এতে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন ইঞ্জিনিয়ার জানে আলম সোহেল। সহকারি নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন একেএম খালেদকুজ্জমান জুয়েল ও ইশতিয়াক উদ্দিন আদিল।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!