1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
১লা রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
প্রধান সড়কে তুলার দোকান, প্রকাশ্য তুলোধুনোতে জনস্বাস্থ্য ঝুঁকিতে ২০২৭ বিশ্বকাপে সরাসরি যোগ্যতা অর্জনের জন্য চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ ফুলছড়িতে নবজাগরণ পাঠাগারের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত গাইবান্ধায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা গাইবান্ধায় নারীর ঝুলন্ত লাশ উদ্ধার : মিলল হাতে লেখা চিরকুট তারাগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৫ মাসের জেল তারেক রহমানের রাষ্ট্রনায়ক হয়ে ওঠার পথপরিক্রমা ধানমন্ডিতে জোড়া খুন: গৃহকর্মী সুরভীর মৃত্যুদণ্ডের আদেশ পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে হামলায় নিহত ১৪ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

তিস্তার পানি বিপদসীমা ছুঁই ছুঁই ৩০ হাজার পরিবার পানিবন্দি

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১১ জুলাই, ২০১৭
  • ৪৫ বার পড়া হয়েছে

এটিএম আফছার আলী, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ অবিরাম বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে তিস্তা নদীর পানি বিপদসীমা ছুঁই ছুঁই করছে। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পানিবন্দি হয়ে পড়েছে ৩০ হাজার পরিবার। ২১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম বন্ধ পড়েছে।

সোমবার দিবাগত রাত হতে পানি ব্যাপক হারে বেড়ে যাওয়ায় বন্যা পরিস্থিতির চরম অবনতি হয়েছে। উপজেলার তারাপুর, বেলকা, হরিপুর, চন্ডিপুর, কাপাসিয়া, শ্রীপুর ও শান্তিরাম ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত তিস্তা নদীর পানি বিপদসীমা ছুঁই ছুঁই করছে। যে হারে পানি বৃদ্ধি পাচ্ছে তাতে করে আগামী ৬ ঘণ্টার মধ্যে তিস্তার পানি বিপদসীমা অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। সাতটি ইউনিয়নের কমপক্ষে ৩০ হাজার মানুষ পানিবন্ধি হয়ে পড়েছে। ইতিমধ্যে অনেকে পরিবার পরিজন নিয়ে পানিবন্দি পরিবারগুলো আশ্রয় কেন্দ্র, শিক্ষা প্রতিষ্ঠান, উঁচু স্থান এবং পানি উন্নয়ন বোর্ডের বন্যা নিয়ন্ত্রণ বেরি বাঁধে আশ্রয় নিয়েছে। বিশেষ করে বদ্ধ-বৃদ্ধা, শিশু, প্রসূতি এবং গৃহপালিত পশু-পাখি নিয়ে চরম বিপাকে পড়েছে পানিবন্দি পরিবারগুলো। উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে ফিরে দেখা গেছে, পানিবন্দি পরিবারের অনেক সদস্যরাই ঘরের চালে এবং টুইয়ের মধ্যে মানবেতর জীবন-যাপন করছে। কাপাসিয়া ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন জানান তার ইউনিয়নের আটটি ওয়ার্ড পানিবন্দি হয়ে পড়েছে। পানিবন্দি পরিবারদের আশ্রয় দেয়ার মত কোন ঠাঁই নেই। অত্যান্ত মানবেতর জীবন-যাপন করছে পরিবারগুলো। তিনি আর বলেন বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় তার ইউনিয়নের ৬টি ওয়ার্ডের চরাঞ্চলের পরিবারদের ঘর-বাড়ি সম্পূর্ণরুপে ডুবে গেছে।

উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মীর শামছুল আলম জানান, বন্যা পরিস্থিতি অবনতি হওয়ায় ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান কার্যক্রম সম্পূর্ণরুপে বন্ধ হয়ে গেছে। বাকী ১৩টি প্রতিষ্ঠানের পাঠদান কার্যক্রম আংশিকভাবে চলছে।

উপজেলার নির্বাহী অফিসার এস.এম. গোলাম কিবরিয়া জানান, সরকারিভাবে এপর্যন্ত ২০ মেট্রিক টন চাল এবং দেড় লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। আজ বুধবার উপজেলার বিভিন্ন ইউনিয়নের পানিবন্দি পরিবারদের মাঝে তা বিরতণ করা হবে।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!