1. arifcom24@gmail.com : Arif Uddin : Arif Uddin
  2. admin@khoborbari24.com : arifulweb :
  3. editor@khoborbari24.com : editor : Musfiqur Rahman
  4. hostinger@khoborbari24.com : Hostinger Transfer : Hostinger Transfer
  5. khoborbari@khoborbari24.com : Khoborbari : Khoborbari
  6. khobor@gmail.com : :
বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
৮ই রমজান, ১৪৪৭ হিজরি
শিরোনামঃ
পলাশবাড়ীতে শিক্ষকদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য ও ফিপচার্ট ব্যবহার সংক্রান্ত এক কর্মশালা অনুষ্ঠিত “আমি আপনাদের পাশে খাদেম হয়ে থাকতে চাই”-এটিএম আজহারুল ইসলাম তারাগঞ্জে ফলের বাজারে আগুন: তরমুজ ও বিদেশি ফলের দামে দিশেহারা ক্রেতারা। গোবিন্দগঞ্জে ২০ কেজি গাঁজাসহ মোটরসাইকেল উদ্ধার রমজানে অন্যত্র অভিযান, পলাশবাড়ীতে নীরবতা কেন? বিডিআর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন আজ জাতীয় শহীদ সেনা দিবস গাইবান্ধার সাঘাটায় রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমান আদালত পলাশবাড়ীতে সেচ প্রকল্পের পাইপ কেটে আড়াই লাখ টাকার ক্ষতির অভিযোগ: থানায় অভিযোগ। তারাগঞ্জের প্রধান সড়কে নিম্নমানের কাজের অভিযোগে নির্মাণকাজ বন্ধ

গাইবান্ধায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা মুখপাত্র জাহিদ হাসানের ওপর হামলা

  • আপডেট হয়েছে : মঙ্গলবার, ১০ জুন, ২০২৫
  • ১৮৭ বার পড়া হয়েছে

গাইবান্ধা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা মুখপাত্র জাহিদ হাসান জীবনের ওপর হামলা হয়েছে। সোমবার ৯ জুন রাত ১১টার দিকে গাইবান্ধা জেলা শহর থেকে বাড়ি ফেরার পথে গাইবান্ধা-কালিরবাজার সড়কের বোয়ালী খেয়াঘাট এলাকায় তার পথরোধ করে হামলা করা হয়।
ওইদিন রাতে তার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) তার আইডিতে তিনি লেখেন, “আমার দুলাভাইসহ গাইবান্ধা থেকে ফেরার পথে খেয়াঘাট বাজারে আমাদের উপর অতর্কিত হামলা হয়। স্থানীয় লোকজন সেখান থেকে আমাদের উদ্ধার করে। কোন ক্ষয়ক্ষতি হয়নি। সুস্থ আছি।” জাহিদ হাসান জীবন ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়নের পশ্চিম ছালুয়া গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা মুখপাত্র।
জাহিদ হাসান জীবন বলেন, গাইবান্ধা শহরে কাজ শেষে বাড়ি ফেরার পথে গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের খেয়াঘাট আদর্শ কিন্ডারগার্টেন মোড়ে এসে পৌঁছালে হঠাৎ একটি বাইক তাদের পথরোধ করে। এসময় ওই বাইকে থাকা তিনজনের একজন আমার মাথায় হাত দিয়ে আঘাত করে এবং পরে তাদের হেলমেট খুলে সেটা দিয়ে আঘাত করার চেষ্টা করে। এসময় স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা চলে যায়।
তিনি বলেন, আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন যোদ্ধা। বর্তমানে আমি এনসিপি নিয়ে কাজ করছি। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে করা মামলার দ্বিতীয় সাক্ষীও আমি। এসব কারণে প্রতিহিংসামূলকভাবে এ হামলা হয়ে থাকতে পারে। জাহিদ হাসান জীবন সংশয় প্রকাশ করে বলেন, আমার ওপর আরও হামলা হতে পারে। এ ব্যাপারে মঙ্গলবার আমি আইনগত পদক্ষেপ নিবো।

খবরটি শেয়ার করুন

Comments are closed.

এরকম আরও খবর
© All rights reserved © 2025

কারিগরি সহযোগিতায় Pigeon Soft

error: Content is protected !!